ঢাকা রবিবার, ৮ নভেম্বর, ২০২৬

'আগামীর জয়পুরহাট ও নাগরিক ভাবনা' শীর্ষক সেমিনার অনুষ্ঠিত


রাকিবুল হাসান রাকিব, জয়পুরহাট photo রাকিবুল হাসান রাকিব, জয়পুরহাট
প্রকাশিত: ১২-৭-২০২৫ দুপুর ৪:৬

'আগামীর জয়পুরহাট ও নাগরিক ভাবনা' শীর্ষক একটি সেমিনার আজ, শনিবার (১২ জুলাই ২০২৫) দুপুরে জয়পুরহাট শহরের সবুজ নগর জাকস ফাউন্ডেশনের হল রুমে অনুষ্ঠিত হয়েছে। জয়পুরহাট ডেভেলপমেন্ট ফোরাম এই সেমিনারের আয়োজন করে।

জয়পুরহাট ডেভেলপমেন্ট ফোরামের আহ্বায়ক নুর ই আলমের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথির বক্তব্য দেন জয়পুরহাটের জেলা প্রশাসক (যুগ্মসচিব) আফরোজা আকতার চৌধুরী।

জয়পুরহাট ডেভেলপমেন্ট ফোরামের সদস্য সচিব ইঞ্জিনিয়ার আব্দুল বাতেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন জয়পুরহাট পৌরসভার প্রশাসক মোহাঃ সবুর আলী, জয়পুরহাট চেম্বার অব কমার্সের সভাপতি আব্দুল হাকিম মন্ডল, জয়পুরহাট প্রেসক্লাবের সভাপতি আবু বক্কর সিদ্দিক, চেম্বারের সাবেক সভাপতি ও বিশিষ্ট শিল্পপতি সিআইপি আনোয়ারুল হক আনু, জয়পুরহাট সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক খবির উদ্দিন মোল্লা, এনসিপির যুগ্ম সমন্বয়কারী ওমর আলী বাবু, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অ্যাড. মামুনুর রশিদ, জয়পুরহাট শহর বিএনপির সভাপতি অধ্যাপক আমিনুর রহমান বকুল, বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা এবং জেলার সুধী ব্যক্তিরা।

এ সময় জয়পুরহাট ডেভেলপমেন্ট ফোরামের পক্ষ থেকে জেলার গুরুত্বপূর্ণ ১৯টি উন্নয়ন প্রকল্প জেলা প্রশাসকের মাধ্যমে সরকারের নিকট পেশ করা হয়। জেলা প্রশাসক জয়পুরহাটের বিভিন্ন সমস্যা এবং উন্নয়ন কর্মকাণ্ডের কথা শোনেন এবং তা সমাধানের ও বাস্তবায়নের আশ্বাস দেন।

এমএসএম / এমএসএম

কাউনিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা ও র‍্যালি

রাতে ঘুমাতে গেলেন ঘরে, সকালে বিবস্ত্র লাশ মিলল সুপারিবাগানে

টাঙ্গাইলে বিনামূল্যে ৩ দিনব্যাপী সেলাই প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন ও হুইল চেয়ার বিতরণ

কুড়িগ্রামে গ্রামীণ খেলাধুলায় মেতে উঠল সব বয়সী মানুষ, ফিরল শৈশবের স্মৃতি

চিলমারীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ পালিত

কারিগরি ও প্রযুক্তিগত শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে: সমাজকল্যাণ মন্ত্রী

ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত

সিংড়ায় শশুর কর্তৃক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, লজ্বায় আত্নহত্যা

মান্দায় জাতীয় সমবায় দিবস পালন

কারিগরি ও প্রযুক্তিগত শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে: সমাজকল্যাণ মন্ত্রী

উল্লাপাড়ায় আমজাদের মৃত্যু ঘিরে রহস্য, হত্যার অভিযোগে আদালতে মামলা

গোপালগঞ্জে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে জয়পুরহাটে বিএনপির জনস্রোত, বিশাল র‍্যালি ও আলোচনা সভা