ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

মা হওয়া অপরাধ! সঞ্চালিকাকে ইন্ডিয়ান আইডল থেকে ছাঁটাই


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১২-৭-২০২৫ দুপুর ৪:২০

ভারতের জনপ্রিয় রিয়ালিটি শো- ইন্ডিয়ান আইডলের চেনা মুখ ছিলেন সঞ্চালক মিনি মাথুর। প্রথম তিনটি শো-এ সঞ্চালনা করলেও চতুর্থ সিজন থেকে আর দেখা যায়নি তাকে। এর বহুদিন পর সেই অনুপস্থিতির আসল কারণ সামনে আনলেন এই জনপ্রিয় সঞ্চালিকা।

সাম্প্রতিক এক সাক্ষাৎকারে মিনি জানান, চতুর্থ সিজনে তাকে না রাখার কারণ ছিল, কারণ তিনি গর্ভবতী ছিলেন। তার কথায়, ‘আমি গর্ভবতী ছিলাম বলেই আমাকে সরিয়ে দেওয়া হয়। কর্তৃপক্ষ জানালো, ভারতীয় দর্শক নাকি গর্ভবতী হোস্ট দেখতে চায় না!’

আন্তর্জাতিক রিয়্যালিটি শোগুলোর তুলনা টেনে মিনি বলেন, ‘বিদেশে গর্ভবতী হোস্টদের নিয়মিত দেখা যায়, কিন্তু আমাদের দেশে এখনো এমন মানসিকতা বজায় রয়েছে, যা একজন হবু মায়ের পেশাগত দক্ষতাকেই অস্বীকার করে দেয়।’

শুধু তাই নয়, শো-এর ভেতরের আরও অনেক অপ্রকাশিত তথ্য ফাঁস করেছেন মিনি। তার দাবি, প্রথম তিনটি সিজন ছিল একেবারে বাস্তব, যেখানে প্রতিযোগী, আবেগ, গান—সবই ছিল খাঁটি। কিন্তু চতুর্থ সিজন থেকেই নাকি শুরু হয় “নকল আবেগ দেখানোর চক্র”।

এমএসএম / এমএসএম

বিদ্যা বালানের পারিশ্রমিক দিতে নিজের বাড়ি বন্ধক রেখেছিলেন দিয়া মির্জা

শিক্ষার্থীদের বিজ্ঞানে আগ্রহ বাড়াতে হৃতিকের নাম পাঠ্যবইয়ে যুক্ত করার পরিকল্পনা

সুশান্তের ম্যানেজার দিশা সালিয়ানের মৃত্যু মামলায় ফের তদন্ত, নেপথ্যে যে কারণ

বিবাহিত সহশিল্পীর প্রেমে সাবা কামার, অতঃপর...

২৮ বছর পর যেভাবে ফিরছে ‘হঠাৎ বৃষ্টি’

বাংলাদেশ ফ্যাশন রানওয়ে উইক ২০২৬ অনুষ্ঠিত

দুই বছর পর মঞ্চে ‘অ্যানা ফ্রাঙ্ক’

আদালতে ছুটলেন মনোজ বাজপেয়ী

প্রযুক্তি যতই এগিয়ে যাক, সৃষ্টিশীল মানুষেরা কাজ থামাবেন না

১০ বছর পর আসছে কাজী শুভর একক অ্যালবাম

কবীর সুমনের সম্মানে ঢাকায় গাইবেন তারা

নতুন পেশায় হাসান মাসুদ, তবে কি অভিনয় ছাড়ছেন?

ওটিটিতে আসছে ‘মায়ার জঞ্জাল’, অপি করিমের প্রশংসায় ঋত্বিক