ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে দাউদকান্দি-তিতাসে কবর জিয়ারত ও অনুদান প্রদান


শরিফুল ইসলাম, দাউদকান্দি photo শরিফুল ইসলাম, দাউদকান্দি
প্রকাশিত: ১২-৭-২০২৫ বিকাল ৫:১৪

২০২৪ সালের গণঅভ্যুত্থানে ফ্যাসিস্ট সরকারের গুলিতে নিহত শহীদদের স্মরণে কবর জিয়ারত, শহীদ পরিবারের সাথে মতবিনিময় এবং নগদ অনুদান প্রদান করা হয়েছে। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ড. খন্দকার মারুফ হোসেন এসব কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

তিনি তিতাস উপজেলার শোলাকান্দি গ্রামের শহীদ সুলতান, দাউদকান্দি উপজেলার শুকিপুর গ্রামের শহীদ রিফাত, ঢাকারগাঁও গ্রামের মাহিন মুন্সি এবং তুজারভাঙ্গা গ্রামের শহীদ বাবুর কবর জিয়ারত করেন। এসময় তিনি শহীদ পরিবারের সদস্যদের খোঁজখবর নেন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে তাদের হাতে আর্থিক অনুদান তুলে দেন।

শহীদদের আত্মত্যাগ স্মরণ করে ড. খন্দকার মারুফ হোসেন বলেন, "গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে শহীদদের অবদান জাতি চিরকাল শ্রদ্ধাভরে স্মরণ করবে। বিএনপি সবসময় শহীদ পরিবারের পাশে আছে এবং থাকবে।"

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আক্তারুজ্জামান সরকার, দাউদকান্দি উপজেলা বিএনপির আহ্বায়ক এম এ লতিফ ভূঁইয়া, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন আহমেদ, যুগ্ম আহ্বায়ক মো. এনামুল হক সফর তালুকদার, সদস্য সচিব ভিপি মো. জাহাঙ্গীর আলম, দাউদকান্দি পৌর বিএনপির আহ্বায়ক নুর মোহাম্মদ সেলিম সরকারসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ।

এমএসএম / এমএসএম

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার