ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

পাথর মেরে মানুষ হত্যা ও দেশব্যাপী খুন-চাঁদাবাজির প্রতিবাদে লাকসামে বিক্ষোভ মিছিল


দেবব্রত পাল বাপ্পী, লাকসাম  photo দেবব্রত পাল বাপ্পী, লাকসাম
প্রকাশিত: ১২-৭-২০২৫ বিকাল ৫:৩৬

শনিবার (১২ জুলাই) বাদ যোহর ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কুমিল্লার দক্ষিণ শাখার উদ্যোগে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মিছিলটি লাকসাম মডেল মসজিদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে লাকসাম বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বাইপাস চৌরাস্তায় এসে শেষ হয়।

ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কুমিল্লা জেলা দক্ষিণের সহ-সভাপতি আব্দুল মমিন মজুমদার-এর সভাপতিত্বে বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য ও কুমিল্লা জেলা দক্ষিণের সভাপতি মুফতি শামসুদ্দোহা আশরাফী এবং ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক ও লাকসাম পৌরসভার মেয়র পদপ্রার্থী মাওলানা মোরশেদুল আলম।

এছাড়াও বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টি - এনসিপি লাকসাম উপজেলার প্রধান সমন্বয়ক আল মাহমুদ (ফজলে রাব্বী)। বক্তব্যে নেতৃবৃন্দ ঢাকার মিটফোর্ডে পাথর মেরে হত্যাসহ সারাদেশে খুন, ধর্ষণ ও চাঁদাবাজীর বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন। নেতৃবৃন্দ বলেন, "বিএনপি সারাদেশে চাঁদাবাজি করছে, নেতারা এসব দলীয় সন্ত্রাসীদের নিয়ন্ত্রণে ব্যর্থতার পরিচয় দিয়েছে। চাঁদাবাজি ও খুন করার কারণে পতিত ফ্যাসিবাদের যে পরিণতি হয়েছে, নব্য ফ্যাসিবাদেরও অভিন্ন পরিণতি হবে। এই দেশে চাঁদাবাজ, গুন্ডাদের কোনো জায়গা হবে না।" নেতৃবৃন্দ প্রশাসনের নির্বিকার ভূমিকারও সমালোচনা করেন। তারা বলেন, "দেশের মানুষের ট্যাক্সের টাকায় সুবিধা ভোগ করে প্রশাসন জনগণের নিরাপত্তা দিচ্ছে না। এটা জনগণের সাথে প্রতারণার শামিল। অবিলম্বে সরকারের উচিত জনপ্রশাসনকে কার্যকর করার ব্যবস্থা নেওয়া।"

এ সময় আরও উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় আলিয়া মাদ্রাসা সম্পাদক ছাত্রনেতা রশীদ আহমাদ রায়হান, ইসলামী আন্দোলন বাংলাদেশ কুমিল্লা দক্ষিণ সেক্রেটারি মাওলানা মাহমুদুর রহমান হাসিব, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ-এর সভাপতি মাওলানা নুরে আলম, ইসলামী যুব আন্দোলনের সাধারণ সম্পাদক জিল্লুর রহমান, ইসলামী ছাত্র আন্দোলনের সহ-সভাপতি নুরে আলম, এনসিপি লাকসাম উপজেলার সিনিয়র যুগ্ম সমন্বয়ক আশিকুল ইসলাম, সদস্য জিসান আহমেদ, মেহেদী হাসান, ইমান হোসেন সহ মনোহরগঞ্জ উপজেলার প্রধান সমন্বয়ক মোস্তাফিজুর রহমান মাসুদ, যুগ্ম সমন্বয়ক আদিত্য শাহরিয়ার প্রমুখ।

এমএসএম / এমএসএম

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত