‘আপত্তিকর স্পর্শের পর মেরেছিলাম, লোকটাও আমাকে পাল্টা মারধর করে’
রাস্তাঘাটে নারীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠে প্রায়ই। এই অভিজ্ঞতা থেকে বাদ যাননি বলিউড অভিনেত্রী ফাতিমা সনা শেখও। জনসমক্ষে একবার যৌন হেনস্থার শিকার হয়েছিলেন তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই অভিজ্ঞতার কথাই শেয়ার করেছেন অভিনেত্রী।
ফাতিমা জানান, হেনস্থার সেই ঘটনার পর থেকে তিনি সব সময় আরও সতর্ক থাকতে শুরু করেন।
অভিনেত্রীর কথায়, ‘একবার এক ব্যক্তি খুব খারাপভাবে আমার শরীরে স্পর্শ করেছিল। সঙ্গে সঙ্গে আমি তাকে মেরেছিলাম। কিন্তু সেই লোকটাও আমাকে পাল্টা মারধর শুরু করে। খুব জোরেই লেগেছিল আমার। লোকটা আমাকে স্পর্শ করেছিল বলেই আমি গায়ে হাত তুলি। কিন্তু সেটা লোকটা সহ্য করতে পারেনি। তাই আমাকে পাল্টা মারধর করে এবং আমি পড়ে যাই।’
এই ঘটনা ফাতিমার জীবন কতটা বদলে দিয়েছিল? অভিনেত্রীর ভাষায়, ‘এই ঘটনার পরে আমি আরও বেশি সতর্ক হয়ে গিয়েছিলাম। বুঝতে পারলাম, এই ধরনের পরিস্থিতিতে কীভাবে প্রতিক্রিয়া জানাব, সেটাও আমাদের দেখে নেওয়া উচিত। কী অদ্ভুত বিষয়! আমাদের সঙ্গে খারাপ কিছু ঘটছে জেনেও আমাদের ভাবতে হয়, আমরা কীভাবে প্রতিক্রিয়া জানাব।’
শুধু এই একবার নয়, করোনার সময়েও এমন পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছিল ফাতিমাকে। মাস্ক পরে মুম্বাইয়ের রাস্তায় সাইকেল চালাচ্ছিলেন তিনি। তখন এক টেম্পুচালক তার পিছু নেয়।
ফাতিমার ভাষায়, ‘আমাকে দেখে অদ্ভুত শব্দ করছিল লোকটা। বাড়ির গলিতে ঢোকার আগ পর্যন্ত পিছু নিয়েছিল সে।’
তারকা হলেও এই ধরনের ঘটনার সম্মুখীন হতে হয় বলে আক্ষেপ করে ফাতিমা বলেন, ‘এই ধরনের ঘটনার সম্মুখীন হওয়ার জন্য শুধু একজন মেয়ে হয়ে জন্মালেই হয়।’
এমএসএম / এমএসএম
অহনাকে নায়িকা বানাতে বাসায় গিয়েছিলেন মান্না, অতঃপর…
২৩ বছর পর আসছে সেই রোম্যান্টিক সিনেমার সিক্যুয়েল
শাড়ি উপহার পেয়ে বিপাকে দীপা খন্দকার, সাহায্য চাইলেন তানজিন তিশার
‘জরিনা’ চরিত্রে অভিনয়ের পর অশালীন প্রস্তাবে অতিষ্ঠ অভিনেত্রী
শনিবার ঢাকার মঞ্চে গাইবেন প্রীতম হাসান
থালাপতি বিজয়ের প্রতি মুগ্ধ অভিনেতা যশ
‘সোশ্যাল মিডিয়ায় ঢুকলে মনে হয় ক্রাইম পেট্রোল দেখছি’
হঠাৎ করে কনসার্ট বন্ধ হচ্ছে এটি বলা যাবে না: ন্যান্সি
নতুন রূপে আসছে ‘কোক স্টুডিও পাকিস্তান’
মডেলের সঙ্গে প্রেম ভেঙেছে ইশানের, ‘ধুরন্ধর’ অভিনেত্রীকে নিয়ে প্রশ্ন
২৩ বছর পর আবারও একসঙ্গে কেট-ম্যাথিউ, ফিরছে ‘হাউ টু লুজ আ গাই’!
শেষ অধ্যায়ে বিজয় সালগাঁওকর, ফিরছেন অজয়