ফেনীর ছাগলনাইয়া পানিবন্দী মানুষের পাশে বিজিবি
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ফেনীর ছাগলনাইয়া উপজেলার বন্যাদুর্গত ও পানিবন্দি ২০০ জন মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে। বিজিবির ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
শুক্রবার বিকেলে বিজিবির ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন তার দায়িত্বপূর্ণ ছাগলনাইয়া উপজেলার রাধানগর ইউনিয়নের অন্তর্গত নিজপানুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, নিজপানুয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা, কাশিপুর উচ্চ বিদ্যালয় এবং ছাগলনাইয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় আশ্রয়কেন্দ্রে বন্যাদুর্গত এলাকার ২০০ জন অসহায় মানুষের মাঝে ২০০ প্যাকেট খাবার বিতরণ করেন। খাবারের মধ্যে ছিল ডিম ভুনা, খিচুড়ি, সবজি এবং সীমান্ত পানি।
এ সময় ফেনী ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খাঁন, ছাগলনাইয়া বিওপি কমান্ডারসহ বিওপিতে নিয়োজিত বিজিবি সদস্য, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ৯ ও ১০ জুলাই তারিখে ফেনীর পরশুরাম ও ফুলগাজী উপজেলার অন্তর্গত বিভিন্ন আশ্রয়কেন্দ্রে বন্যা কবলিত অসহায় মানুষের মাঝে ৪৫০ প্যাকেট খাবার (ডিম ভুনা, সবজি, ডাল খিচুড়ি ও সীমান্ত পানি) এবং ২৫০ প্যাকেট ত্রাণ সামগ্রী (চাউল, ডাল, তেল, মুড়ি, চিড়া, গুড়, বিস্কুট এবং মাম পানি) সর্বমোট ৭০০ প্যাকেট খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
এ ব্যাপারে ফেনী ব্যাটালিয়নের অধিনায়ক বলেন, "সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান প্রতিরোধ, অবৈধ অনুপ্রবেশ রোধসহ যেকোনো প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত জনসাধারণের সহায়তায় ফেনী ব্যাটালিয়ন সদা তৎপর রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে।"
এমএসএম / এমএসএম
চাঁপাইনবাবগঞ্জে ২ কেজি ৬৯৫ গ্রাম হেরোইন সহ একই পরিবারের ৪ জন আটক
ভোলার সমাজসেবা অফিসে ওপেন সিক্রেট: চাহিদা মতো বকশিস না দিলে ফাইলবন্দি এতিমখানার অনুদান
আদমদীঘিতে মদ ও গাঁজাসহ আটক তিনজনের জেল-জরিমানা
ত্রিশালে আড়াইফুট উচ্চতার শফিকুলকে স্বাবলম্বী হওয়ার জন্য সামগ্রী দিলেন ইউএনও
ব্রাহ্মণবাড়িয়া শহরের পুকুর-খাল-জলাশয় রক্ষায় ঢেউ'র ৭ দফা দাবি বাস্তবায়নে কর্মসূচি
উত্তাল সমুদ্রে বিচ্ছিন্ন হাতিয়ায় বন্ধ নৌ চলাচল
১৭ বছরে পুলিশকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে অপব্যবহার করা হয়েছে,এসপি শামীমা পারভীন
মনপুরায় অন্ধ বাবার পরিবার এখনো ঝুঁকিপূর্ণ ঘরে, নিরাপদ আশ্রয়ের জন্য প্রয়োজন আরও ৮ হাজার টাকা
ঠাকুরগাঁওয়ে মাদকসহ নারী গ্রেপ্তার
বোয়ালমারীতে বহিস্কৃত বি এন পি নেতার বিরুদ্ধে মাদ্রাসার জমি দখলের অভিযোগ
গুরুদাসপুরে ইসলাম ধর্ম অবমাননা করে হিন্দু যুবকের ফেসবুক পোস্ট, গ্রেফতারের দাবিতে বিক্ষোভ
মাদারীপুরে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান