ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

বহিরাগত নিয়ে শেকৃবি ছাত্রদলের বিক্ষোভ মিছিল


ফাহিম, শেকৃবি photo ফাহিম, শেকৃবি
প্রকাশিত: ১৩-৭-২০২৫ দুপুর ১২:৫৬

রাজধানীর মিটফোর্ডে লালচাঁদ ওরফে সোহাগ (৩৯) নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে ও পাথর মেরে হত্যার প্রতিবাদে এবং বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি) ছাত্রদল। তবে এই বিক্ষোভ মিছিলে বহিরাগতদের উপস্থিতি লক্ষ্য করা গেছে।

শনিবার (১১ জুলাই) রাত ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের শেরেবাংলা হল থেকে এই বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল, আবাসিক ভবন, ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের সেকেন্ড গেটে এসে শেষ হয়।

ছাত্রদলের এই মিছিলে শেকৃবির বর্তমান ও সাবেক শিক্ষার্থী ছাড়াও বহিরাগতদের আনাগোনা লক্ষ্য করা গিয়েছে। সরেজমিনে দেখা যায়, শেকৃবি ছাত্রদলের এই কর্মসূচিতে উল্লেখযোগ্য সংখ্যক বহিরাগত অংশগ্রহণ করে। মিছিল থেকে বের হয়ে চলে যাওয়ার পথে এক ব্যক্তিকে তার পরিচয় জানতে চাইলে তিনি বলেন, "আমি এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী না, এখানে খাবার খেতে এসেছিলাম।"

নাম প্রকাশে অনিচ্ছুক এক ছাত্রদল কর্মী ক্ষোভ প্রকাশ করে বলেন, "বহিরাগতদের নিয়ে মিছিল করাটা দলের ভাবমূর্তির জন্য অত্যন্ত ক্ষতিকর। এতে সাধারণ শিক্ষার্থীদের মাঝে গ্রহণযোগ্যতা নষ্ট হয়। বর্তমান নেতৃত্বের এই অপরিণামদর্শী কাজ ছাত্রদলের জন্যই ক্ষতিকর।"

এ বিষয়ে শেকৃবি ছাত্রদল সভাপতি আহমেদুল কবির তাপস বলেন, "মিছিলে কোনো বহিরাগত ছিল বলে আমার জানা নেই, যে দুই একজন অপরিচিত ছিল তারা পরবর্তী ব্যাচের, আগেই হলে এসে উঠেছে।"

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. মো. আরফান আলী বলেন, "এই বিষয়টি আমার জানা ছিল না। কেবলমাত্র জানলাম। অন্ধকারে তেমন কিছু খেয়ালও করতে পারিনি।"

এমএসএম / এমএসএম

পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত

রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক

‎বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্

শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী

নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু

‎নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি

কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য

১৫ দিনের সংস্কারে কি বদলাবে গবি ক্যান্টিন?

গোপালগঞ্জে এসএসসি জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা, প্রধান অতিথি গোবিপ্রবি উপাচার্য