মান্দায় ইউএনও’র পদোন্নতি জনিত বিদায় সংবর্ধনা
নওগাঁর মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহ আলম মিয়া-কে পদোন্নতি জনিত কারণে উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। শনিবার সন্ধ্যায় মান্দা উপজেলা প্রেসক্লাবে এই বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
মান্দা উপজেলা প্রেসক্লাবের সভাপতি বুলবুল আহমেদ-এর সভাপতিত্বে এবং সাংবাদিক সাফিউল ইসলাম রকি-র সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদ্য পদোন্নতি প্রাপ্ত বিদায়ী অতিথি মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহ আলম মিয়া।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন প্রেসক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক নুর কুতুবুল আলম।
সভায় বক্তব্য দেন মান্দা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহ আলম মিয়া, মান্দা উপজেলা প্রেসক্লাবের সভাপতি বুলবুল আহমেদ, সাধারণ সম্পাদক সাজ্জাদুল ইসলাম তুহিন, সহ-সভাপতি আপেল মাহমুদ এবং সাংগঠনিক সম্পাদক রায়হান আলী।
এ সময় আরও উপস্থিত ছিলেন মান্দা উপজেলা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আমজাদ হোসেন, দপ্তর সম্পাদক মিজানুর রহমান, কোষাধ্যক্ষ আক্তারুজ্জামান নাঈম এবং সহযোগী সদস্য আরিফুল ইসলাম আরিফ।
এ সময় ইউএনও মো. শাহ আলম মিয়া বলেন, "আজকের এই বিদায় সংবর্ধনা আমাকে আপ্লুত করেছে। এই সম্মান ও ভালোবাসা সত্যিই আমার জীবনের এক অমূল্য স্মৃতি হয়ে থাকবে।" তিনি আরও বলেন, "মান্দা উপজেলায় আমার কর্মকালীন সময় ছিল অত্যন্ত স্মরণীয়। এখানে দায়িত্ব পালন করতে গিয়ে আমি মান্দার প্রতিটি মানুষের আন্তরিকতা, সহযোগিতা ও ভালোবাসা পেয়েছি। জনসেবায় কাজ করার সুযোগ পাওয়া আমার জন্য সৌভাগ্যের বিষয় ছিল। প্রশাসনিক কাজের পাশাপাশি মানুষের দুঃখ-দুর্দশা লাঘবে পাশে থাকার চেষ্টা করেছি।" তিনি মান্দা উপজেলা প্রেসক্লাব, সাংবাদিক সমাজ ও সাধারণ মানুষের প্রতি কৃতজ্ঞতা জানান, যাঁরা সবসময় প্রশাসনের কাজকে সহযোগিতা করেছেন।
বক্তারা বলেন, উপজেলা নির্বাহী অফিসার মো. শাহ আলম মিয়া একজন দক্ষ, নিষ্ঠাবান ও মানবিক কর্মকর্তা ছিলেন। তাঁর বিদায় মান্দাবাসীর জন্য এক অপূরণীয় শূন্যতা সৃষ্টি করবে।
এমএসএম / এমএসএম
ধামইরহাট উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে সমাবেশ ও মিছিল
কুড়িগ্রামে ৭ম কাব ক্যামপুরি অনুষ্ঠিত
বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের পুরস্কার বিতরণ
গাসিকে নাগরিক সেবা ডিজিটালাইজেশন: হোল্ডিং ট্যাক্স ও ট্রেড লাইসেন্স অটোমেশনের সফটওয়্যার চালু
টাঙ্গাইল বন বিভাগের ১২ একর জমি দখলের অভিযোগ দুর্নীতির বরপুত্র শিক্ষা কর্মকর্তা নূর মোহাম্মদ এর বিরুদ্ধে
ঠাকুরগাঁওয়ে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ভূল্লীতে মতবিনিময় সভা অনুষ্ঠিত
ভূরুঙ্গামারীতে ‘স্পেস টু লিড’ প্রকল্পের ত্রৈমাসিক সমন্বয় সভা
উলিপুর সরকারি কলেজে নবীন বরন অনুষ্ঠিত
জামিনে বের হয়ে এসে মাদকব্যবসায়ি ফের গ্রেপ্তার
পাবনায় মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব ও করণীয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
লাকসামে নওয়াব ফয়জুন্নেচ্ছা সরকারি কলেজের নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত
বগুড়ায় মাইক্রোবাস-ট্রাক সংঘর্ষে প্রবাসীসহ নিহত ২