ঢাকা রবিবার, ৮ নভেম্বর, ২০২৬

নোয়াখালীর মানুষের বিভাগ ও বিমানবন্দর চাওয়া যৌক্তিক: ব্যারিস্টার খোকন


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩-৭-২০২৫ দুপুর ১:২২

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সুপ্রিম কোর্ট বারের সভাপতি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেছেন, নোয়াখালীর মানুষের বিভাগ নিয়ে যে দাবি, তা যৌক্তিক। শনিবার নোয়াখালী ক্লাব-ঢাকা লিমিটেডের মিলনায়তনে নোয়াখালী জার্নালিস্ট ফোরাম-এনজেএফ, ঢাকার উদ্যোগে আয়োজিত ফল উৎসবে তিনি এ কথা বলেন। ফল উৎসব চলে বিকাল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত।

ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেন, "নোয়াখালীতে বিমানবন্দর ও বিভাগ হলে আর চট্টগ্রামের ওপর চাপ পড়বে না। বাংলাদেশের মধ্যে সবচেয়ে জনপ্রিয় একটি জেলা হলো নোয়াখালী। তাই এই জেলায় বিমানবন্দর ও সমুদ্রবন্দর হলে নোয়াখালীর অর্থনীতি আরও বৃদ্ধি হবে।" তিনি আরও বলেন, "শুধু ঢাকা শহর নয়, সারা বিশ্বে নোয়াখালীর মানুষ ছড়িয়ে-ছিটিয়ে আছে। মানুষ বলে নোয়াখালীর মানুষকে চাঁদেও দেখা যায়। এই কথাটি এমনিই বলে না, আমাদের মধ্যে যে ধৈর্য ও পরিশ্রম সেটার কারণে এই কথা বলে।" এসময় তিনি নোয়াখালীকে আধুনিক বিভাগ গড়ার অঙ্গীকারও করেন।

মাহবুব উদ্দিন খোকন রাজধানীর মিটফোর্ড হাসপাতালের সামনে চাঁদা না দেওয়ার অভিযোগে সোহাগ নামে এক ব্যবসায়ীকে নির্মমভাবে পিটিয়ে হত্যার প্রতিবাদ জানান। তিনি বলেন, "আমার ব্যক্তিগত পক্ষ থেকে, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে ও বিএনপি'র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে নিন্দা জানাই। একই সাথে এই ঘটনার সাথে যারা জড়িত ট্রাইব্যুনালের মাধ্যমে দ্রুত তাদের বিচারের দাবি করছি।"

কেন মানুষ আইন হাতে তুলে নিচ্ছে—এমন প্রশ্ন রেখে অ্যাডভোকেট মাহবুব উদ্দিন খোকন বলেন, "আমরা তো চার-পাঁচ হাজার বিএনপি নেতাকর্মীকে বহিষ্কার করেছি, বহিষ্কার মানে কি দায় স্বীকার? মোটেও দায়ী স্বীকার না। আমরা তাদের বর্জন করলাম। আমরা আমাদের বিএনপি পরিবার থেকে তাদেরকে বের করে দিলাম। দল থেকে বের করে দেওয়া মানে সরকারকে সহযোগিতা করতে চাই, কিন্তু পুলিশ এইসব লোকদেরকে গ্রেপ্তার করল না কেন তা জানতে চাই।" তিনি বলেন, "অপরাধ থাকতেই পারে। কিন্তু এদেরকে গ্রেপ্তার করার দায়িত্ব সরকারের। সরকার কেন সে দায়িত্ব পালন করছে না?"

দেশের বিভিন্ন থানাগুলোতে বিএনপি, জামায়াত ও এনসিপির নেতারা ভিড় করেন, সন্ধ্যার পর থানার ভেতর আড্ডা মারেন উল্লেখ করে সুপ্রিম কোর্টের এই আইনজীবী আরও বলেন, "কেন পুলিশ তাদেরকে থানায় জায়গা দেবে? সরকার নিরপেক্ষ, তাই পুলিশকেও নিরপেক্ষ থাকতে হবে। কেন দলীয় লোকজন থানার ভিতরে গিয়ে সালিশ করবে? এগুলো অবিলম্বে বন্ধ করতে হবে।" তিনি মব জাস্টিস বন্ধ ও ফেসবুকে গুজব ছড়ানো লোকদের আইনের আওতায় আনার দাবি জানান।

এনজেএফের যুগ্ম সাধারণ সম্পাদক এস কে সৌরভের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনটির যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, দপ্তর সম্পাদক এফআই মাসউদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক সালেহ মো. অলক, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সৈয়দ মো. শহীদুল ইসলাম, নারী বিষয় সম্পাদক ফাতেমা কাউসার, রাজনীতিবিদ ও ব্যবসায়ী জিএস সুমন, বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ)-এর সহ-সভাপতি মাইনুল হোসেন পিন্নু, সিনিয়র সাংবাদিক হেদায়েত হোসেন, ব্যবসায়ী ও রাজনীতিবিদগণ। এছাড়াও সংগঠনের কার্যনির্বাহী কমিটির সদস্য ও সাধারণ সদস্যরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে উপস্থিত হয়ে অতিথিরা বলেন, "সাংবাদিকরা শুধু সংবাদ নিয়েই থাকে না, জাতীয় উৎসবেও তাদের অবদান অনস্বীকার্য। আজকের এই দেশীয় ফলের আয়োজনের মাধ্যমে দেশীয় সংস্কৃতি আন্তর্জাতিক অঙ্গনে ছড়িয়ে পড়বে।" এই আয়োজনের জন্য নোয়াখালী জার্নালিস্ট ফোরাম-এনজেএফ, ঢাকার সকল সদস্যকে ধন্যবাদ জানান তারা। আর দেশীয় ফলের এই সমাহার দেখে প্রধান অতিথি ও বিশেষ অতিথিসহ সবাই উচ্ছ্বাস প্রকাশ করেন।

বাংলাভিশনের বিশেষ প্রতিনিধি ও নোয়াখালী জার্নালিস্ট ফোরাম (এনজেএফ) ঢাকার সাধারণ সম্পাদক এস এম ফয়েজ বলেন, "ব্যস্ত নাগরিক জীবনে সাংবাদিকদের এক টেবিলে মৌসুমি ফলের স্বাদ উপভোগ করার প্রয়াসে এনজেএফ ঢাকার এই আয়োজন।" আনন্দমুখর পরিবেশে এই ফল উৎসব সদস্যদের মিলন মেলায় পরিণত হয়েছে উল্লেখ করে, নিজেদের উপস্থিতির মাধ্যমে উৎসবকে প্রাণবন্ত করায় তিনি সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এমএসএম / এমএসএম

কাউনিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা ও র‍্যালি

রাতে ঘুমাতে গেলেন ঘরে, সকালে বিবস্ত্র লাশ মিলল সুপারিবাগানে

টাঙ্গাইলে বিনামূল্যে ৩ দিনব্যাপী সেলাই প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন ও হুইল চেয়ার বিতরণ

কুড়িগ্রামে গ্রামীণ খেলাধুলায় মেতে উঠল সব বয়সী মানুষ, ফিরল শৈশবের স্মৃতি

চিলমারীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ পালিত

কারিগরি ও প্রযুক্তিগত শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে: সমাজকল্যাণ মন্ত্রী

ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত

সিংড়ায় শশুর কর্তৃক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, লজ্বায় আত্নহত্যা

মান্দায় জাতীয় সমবায় দিবস পালন

কারিগরি ও প্রযুক্তিগত শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে: সমাজকল্যাণ মন্ত্রী

উল্লাপাড়ায় আমজাদের মৃত্যু ঘিরে রহস্য, হত্যার অভিযোগে আদালতে মামলা

গোপালগঞ্জে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে জয়পুরহাটে বিএনপির জনস্রোত, বিশাল র‍্যালি ও আলোচনা সভা