ঢাকা সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

জবি ক্যারিয়ার ক্লাবের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত


জবি সংবাদদাতা photo জবি সংবাদদাতা
প্রকাশিত: ১৩-৭-২০২৫ দুপুর ১:৩৪

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাবের (জেএনইউসিসি) 'নেতৃত্ব উন্নয়ন কর্মশালা' ২০২৫-এর নতুন সদস্যদের 'ওরিয়েন্টেশন' অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১২ জুলাই) বিশ্ববিদ্যালয়ের শহীদ সাজিদ একাডেমিক ভবনের ৩১৫ নং কক্ষে এই ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্লাবের সাবেক নেতৃবৃন্দ।

উপস্থিত অ্যালামনাইবৃন্দ ক্লাবে তাদের অভিজ্ঞতা স্মৃতিচারণ করেন। পাশাপাশি কর্পোরেট, ব্যাংকিং সেক্টর ও সিভিল সেক্টর নিয়ে আলোচনা করেন এবং পেশাগত জীবনে নিজেদের অর্জিত অভিজ্ঞতা বিনিময় করেন। সবশেষে ক্লাবের নবীন সদস্যদের ক্যারিয়ার বিষয়ক বিভিন্ন পরামর্শ দেন।

ক্লাবের সভাপতি শাহরিয়ার ইমন বলেন, "দক্ষতা উন্নয়নের মাধ্যমে তরুণদের ভবিষ্যৎ নেতৃত্ব প্রদানে সক্ষম করে গড়ে তোলাই জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাবের মূল লক্ষ্য। বিশ্ববিদ্যালয়ে একাডেমিক পড়াশোনার পাশাপাশি নিজেকে এক ধাপ এগিয়ে রাখতে বরাবরের মতোই ক্যারিয়ার ক্লাব গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। শিক্ষা ও ভবিষ্যৎ কর্মজীবনের মাঝে সেতু হিসেবে কার্যকরী ভূমিকা পালন করছে ক্যারিয়ার ক্লাব।"

ক্লাবের সাধারণ সম্পাদক ইরফান হোসাইন বলেন, "এলডিপি হলো ক্লাবের সদস্য সংগ্রহ প্রক্রিয়া। এই প্রোগ্রামের সাথে যুক্ত শিক্ষার্থীরা পাবে বাস্তব অভিজ্ঞতার মাধ্যমে শেখার সুযোগ, ক্লাবের বিশেষায়িত এগারোটি টিমে কাজের অভিজ্ঞতা, এক বছর মেয়াদী ট্রেইনিং ও সেশনের মাধ্যমে নিজেদের দক্ষ করে গড়া তোলার সুযোগ।"

এবারের নেতৃত্ব উন্নয়ন কর্মশালা প্রোগ্রামের মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে দৈনিক কালের কণ্ঠ, দৈনিক ইত্তেফাক ও ঢাকা পোস্ট।

উল্লেখ্য, নেতৃত্ব উন্নয়ন কর্মশালা (লিডারশিপ ডেভেলপমেন্ট প্রোগ্রাম) জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাবের সদস্য সংগ্রহ কার্যক্রম। অসংখ্য আবেদনকারীদের মধ্য থেকে বিভিন্ন ধাপে যাচাই-বাছাই করে আশি জন শিক্ষার্থীকে এবছর ক্লাবের বিশেষ সদস্যপদ 'ম্যানেজমেন্ট ট্রেইনি' হিসেবে নিয়োগ দিয়ে এই প্রোগ্রামের সাথে যুক্ত করা হয়েছে। এলডিপি'র অধীনে রেজিস্ট্রেশনকৃত শিক্ষার্থীদের এক বছর ধরে ধাপে ধাপে বিভিন্ন নেতৃত্ব উন্নয়ন দক্ষতা প্রশিক্ষণ দেওয়া হয় এবং তাদের দক্ষতা যাচাইয়ে বিভিন্ন সৃজনশীল ও উদ্ভাবনী প্রতিযোগিতা আয়োজন করা হয়, যার মাধ্যমে তারা একুশ শতকের প্রতিযোগিতামূলক চাকরির বাজারে নিজেদের যোগ্য প্রার্থী হিসেবে গড়ে তুলতে সক্ষম হয়।

এমএসএম / এমএসএম

অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় ১২ দফা দাবি শিক্ষার্থীদের

কুবিতে অপ্রতিম হত্যার বিচারের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

শিক্ষা প্রতিষ্ঠানের অব্যবহৃত জমির তথ্য চেয়েছে মাউশি

প্রাণিসম্পদ খাতে বৈষম্য দূরীকরণ ও পেশাগত মর্যাদা রক্ষায় পবিপ্রবিতে তিন দফা দাবিতে মানববন্ধন

৪ দফা দাবিতে ২ ঘণ্টা পর মহাসড়ক অবরোধ স্থগিত কুবি শিক্ষার্থীদের

অপ্রতিম হত্যার বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

ডিআইইউ'তে ফের ছাত্রলীগ কর্মী আটক: ডীন অফিসে মুচলেকা

বাঁচতে চান ক্যান্সারে আক্রান্ত সত্যব্রত, চান চিকিৎসায় সহায়তা

কুবি শিক্ষকের ১৩ বছরের ছেলে ২০ ঘণ্টা ধরে নিখোঁজ

ডিআইইউ'র ফার্মেসি ও আইন বিভাগ পেল অ্যাক্রেডিটেশন সনদ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এমফিল-পিএইচডি ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

ডিআইইউতে বিজনেস ক্লাব ও স্কিল জবসের যৌথ আয়োজনে সেমিনার; ক্যাম্পাস টু করপোরেট

পবিপ্রবির নেতৃত্বে GST গুচ্ছ ভর্তি পরীক্ষা, শুরু ১৯ মার্চ