রায়গঞ্জে অবৈধ বালু উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন
সিরাজগঞ্জের রায়গঞ্জে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রোববার সকাল ১১টার দিকে উপজেলার ভূঁইয়াগাঁতী ফুলজোড় ব্রিজে প্রায় ঘণ্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচি পালন করে তিন শতাধিক এলাকাবাসী।
নদী ও ব্রিজ ভাঙন রক্ষায় অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবি তুলে মানববন্ধনে বক্তব্য রাখেন মোহাম্মদ আলী, মোকাদ্দেস হোসেন সোহান, সিরাজুল ইসলাম সোহাগ, সাইদুল ইসলাম, ফরিদুল ইসলাম, রাসেল মাহমুদ, রুবেল শেখ প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, "অবৈধভাবে বালু উত্তোলনের কারণে ফুলজোড় নদী গর্ভে বিলীন হয়ে যাচ্ছে ফসলের জমি, ঘরবাড়ি, রাস্তাঘাট ও বিভিন্ন স্থাপনা। বিগত দিনে সরকারের নেতারা ফুলজোড় নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করতেন। আওয়ামী লীগ সরকার পতনের পর নতুন করে একটি চক্র আবারও অবৈধভাবে বালু উত্তোলন শুরু করেছে।"
বক্তারা আরও জানান, উপজেলা প্রশাসন জরিমানা আদায়ের পরেও প্রভাবশালী মহলগুলো আবারও অবৈধভাবে বালু উত্তোলনের পায়তারা করছে। তারা দ্রুত এই বালু উত্তোলন বন্ধের দাবি জানান। মানববন্ধন শেষে ঘুড়কা ইউনিয়ন ভূমি সহকারী (নায়েব) মো. মুনছুর আলী উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দেওয়ার পরামর্শ দেন।
এমএসএম / এমএসএম
ভারতের চোরাই মালসহ গ্রেফতার -১
ধামইরহাট উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে সমাবেশ ও মিছিল
কুড়িগ্রামে ৭ম কাব ক্যামপুরি অনুষ্ঠিত
বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের পুরস্কার বিতরণ
গাসিকে নাগরিক সেবা ডিজিটালাইজেশন: হোল্ডিং ট্যাক্স ও ট্রেড লাইসেন্স অটোমেশনের সফটওয়্যার চালু
টাঙ্গাইল বন বিভাগের ১২ একর জমি দখলের অভিযোগ দুর্নীতির বরপুত্র শিক্ষা কর্মকর্তা নূর মোহাম্মদ এর বিরুদ্ধে
ঠাকুরগাঁওয়ে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ভূল্লীতে মতবিনিময় সভা অনুষ্ঠিত
ভূরুঙ্গামারীতে ‘স্পেস টু লিড’ প্রকল্পের ত্রৈমাসিক সমন্বয় সভা
উলিপুর সরকারি কলেজে নবীন বরন অনুষ্ঠিত
জামিনে বের হয়ে এসে মাদকব্যবসায়ি ফের গ্রেপ্তার
পাবনায় মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব ও করণীয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
লাকসামে নওয়াব ফয়জুন্নেচ্ছা সরকারি কলেজের নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত