আলফাডাঙ্গায় বিস্ফোরক দ্রব্য মামলায় সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার
আলফাডাঙ্গা উপজেলার ২নং গোপালপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এবং ফরিদপুর জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি এনামুল হাসানকে আলফাডাঙ্গা থানার বিস্ফোরক দ্রব্য মামলার আসামি হিসেবে পুলিশ গ্রেপ্তার করেছে। শনিবার (১২ জুলাই) দুপুরে উপজেলার কামার গ্রামের নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে আলফাডাঙ্গা থানা পুলিশ।
ঘটনার সত্যতা নিশ্চিত করে আলফাডাঙ্গা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ জালাল আলম জানান, "আলফাডাঙ্গা থানার বিস্ফোরক দ্রব্য মামলার এজাহারভুক্ত আসামি এনামুল হাসানকে গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে আজ ১৩ জুলাই তাকে আদালতে প্রেরণ করা হবে।"
এনামুল হাসান ২০১৮ সালে নৌকা প্রতীক নিয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। এলাকায় তিনি সাবেক মন্ত্রী আব্দুর রহমানের ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত।
এমএসএম / এমএসএম
তারাগঞ্জে বিভিন্ন কর্মসূচিতে এমপি ব্যারিস্টার শাকিলা ফারজানা
বিতর্কিত এসআই নেয়ামতের বিরুদ্ধে ঘুষ-চাঁদাবাজির মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ
গৌরনদীতে গভীর রাতে সৌদি প্রবাসীর বাড়ির দেয়াল ও সিসিটিভি ক্যামেরা ভাঙচুর
রূপসার ফখরুল হত্যার ঘটনায় ‘কাটাপ্পা’ গ্রেপ্তার
কাছাইট গ্রামের কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান মহারাজ আর নেই
শিক্ষার্থীদের বইমুখী করতে পেকুয়ায় গ্রন্থপাঠ কার্যক্রম
অভয়নগরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন, চার চাষিকে পুরস্কার
শ্রীনগরে মদ্যপ অবস্থায় কৃষক দল নেতার নাচগানের ভিডিও ভাইরাল
পটুয়াখালীতে ‘জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন
নেত্রকোণার কলমাকান্দায় ছয় দফা দাবিতে দুই বিদ্যালয়ের শিক্ষার্থীদের মানববন্ধন-সহস্রাধিক শিক্ষার্থী-অভিভাবকের অংশগ্রহণ
উলিপুরে জাতীয় মৎস পক্ষের উদ্বোধন
মাছের পোনা অবমুক্তকরণের মাধ্যমে গোপালগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬ এর উদ্বোধন