ঢাকা রবিবার, ১৬ আগস্ট, ২০২৬

ফুলছড়িতে বন্যার আগাম সতর্কবার্তা ও ঝুঁকি ব্যবস্থাপনায় সচেতনতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ


মজিবর রহমান, গাইবান্ধা photo মজিবর রহমান, গাইবান্ধা
প্রকাশিত: ১৩-৭-২০২৫ দুপুর ৩:৩৭

গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় স্থানীয় জনগোষ্ঠীর জন্য বন্যার আগাম সতর্কবার্তা ও ঝুঁকি ব্যবস্থাপনায় সচেতনতা বৃদ্ধি বিষয়ক দিনব্যাপী কনসালটেশন ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৩ জুলাই) উপজেলার ফ্রেন্ডশীপ সেন্টারে এই কর্মশালার আয়োজন করা হয়। অবকাঠামোগত দক্ষতা উন্নয়ন ও তথ্যের মাধ্যমে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর সহনশীলতা বৃদ্ধি (প্রভাতী) প্রকল্প-ডিডিএম কম্পোনেন্টের আওতায় ইফাদ ও রাইমস-এর সহযোগিতায় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর এবং উপজেলা প্রশাসন যৌথভাবে এর আয়োজন করে।

এতে জনপ্রতিনিধি, কৃষক, ইমাম, পুরোহিত, স্বেচ্ছাসেবক, শিক্ষক, এনজিও প্রতিনিধি, গণমাধ্যমকর্মী এবং স্থানীয় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাগণ অংশ নেন।

ফুলছড়ি উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এস.এম. আবু মোতালেবের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন প্রভাতী প্রকল্প-ডিডিএম কম্পোনেন্ট-এর পরিচালক নিতাই চন্দ্র দে সরকার। এছাড়াও অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলাম, ফুলছড়ি উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: জহিরুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা মিন্টু মিয়া, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী ইউনুস আলী। মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রভাতী প্রকল্প-ডিডিএম কম্পোনেন্ট-এর প্রোগ্রাম ম্যানেজার জেসিকা গোমেজ। কর্মশালায় বন্যা পূর্বাভাস, স্থানীয় পর্যায়ে আগাম সতর্কবার্তা ও প্রচার ব্যবস্থাপনা, স্থানীয় জনগণের সচেতনতা বৃদ্ধি, ঝুঁকি কমানোর কৌশল এবং দুর্যোগকালীন সময়ে প্রস্তুতির বিভিন্ন দিক উপস্থাপন করা হয়।

এমএসএম / এমএসএম

গৌরনদীতে গভীর রাতে সৌদি প্রবাসীর বাড়ির দেয়াল ও সিসিটিভি ক্যামেরা ভাঙচুর

রূপসার ফখরুল হত্যার ঘটনায় ‘কাটাপ্পা’ গ্রেপ্তার

কাছাইট গ্রামের কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান মহারাজ আর নেই

শিক্ষার্থীদের বইমুখী করতে পেকুয়ায় গ্রন্থপাঠ কার্যক্রম

অভয়নগরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন, চার চাষিকে পুরস্কার

শ্রীনগরে মদ্যপ অবস্থায় কৃষক দল নেতার নাচগানের ভিডিও ভাইরাল

পটুয়াখালীতে ‘জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন

নেত্রকোণার কলমাকান্দায় ছয় দফা দাবিতে দুই বিদ্যালয়ের শিক্ষার্থীদের মানববন্ধন-সহস্রাধিক শিক্ষার্থী-অভিভাবকের অংশগ্রহণ

উলিপুরে জাতীয় মৎস পক্ষের উদ্বোধন

মাছের পোনা অবমুক্তকরণের মাধ্যমে গোপালগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬ এর উদ্বোধন

চরম অনিশ্চয়তায় কাটছে কিশোর রাহুলের জীবন

বাঘায় শুরু হয়েছে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬

লৎসর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা