নকশা বহির্ভূত ভবন নির্মাণ করায় দক্ষিণখানে রাজউকের উচ্ছেদ অভিযান
রাজধানীর দক্ষিণখান এলাকায় নকশা বহির্ভূত ভবন নির্মাণ করায় উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। রাজউকের জোন-২/১ এর আওতাধীন গণকবরস্থান রোডের পুলিশ ফাঁড়ি এলাকায় নকশা বহির্ভূত কয়েকটি ভবনে এই অভিযান চালানো হয়। উচ্ছেদ অভিযানটি পরিচালনা করেন রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট লিটন সরকার এবং অথরাইজড অফিসার প্রকৌশলী মো. সাইফুল ইসলাম।
রবিবার (১৩ জুলাই) সকাল থেকে বিকাল পর্যন্ত এই অভিযানটি পরিচালনা করা হয়।
অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট লিটন সরকার বলেন, "রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ জোন-২/১ আওতাধীন দক্ষিণখান ফায়দাবাদ গণকবরস্থান রোড এলাকায় রাজউকের নকশা বহির্ভূত ভবন নির্মাণ করায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। এস্কেভেটর ও লেবারের মাধ্যমে ছয়টি ভবনের আংশিক অপসারণ করে বৈদ্যুতিক মিটার জব্দ করা হয়েছে।"
জরিমানার বিষয়ে জানতে চাইলে লিটন সরকার বলেন, "মালিক পক্ষের কাউকে না পাওয়ায় কোনো জরিমানা করা হয়নি। রাজউকের নকশা বহির্ভূত ভবন যেন নির্মাণ না করতে পারে তার জন্য রাজউকের এই উচ্ছেদ কার্যক্রম চলমান থাকবে।"
স্থানীয়রা জানান, নকশা বহির্ভূত ভবনে নিয়মিত এই অভিযান পরিচালনা করলে আর এভাবে কেউ নিয়মের বাইরে ভবন নির্মাণ করবে না। রাস্তার জায়গা দখল করে ভবন নির্মাণ করার সাহস করবে না।
উচ্ছেদ অভিযানে আরও উপস্থিত ছিলেন রাজউক জোন-২/১ এর পক্ষে অথরাইজড অফিসার প্রকৌশলী মো. সাইফুল ইসলাম, সহকারী অথরাইজড অফিসার সাজ্জাদ হোসেন, প্রধান ইমারত পরিদর্শকসহ রাজউকের অন্যান্য কর্মকর্তারা।
এমএসএম / এমএসএম
মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা
হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি
দক্ষিণ ঢাকায় চাঁদাবাজি রোধে ইতিবাচক পরিবর্তনের দাবি ফুটপাত ব্যবসায়ীদে
লাইসেন্সে অনিয়মের অভিযোগ, ২৪ ঘণ্টায় বদলি বাতিল
মাদক প্রতিরোধের আহ্বানে বৃহত্তর উত্তরা উলামা পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
বাংলাদেশ বেতারের সামনে ককটেল বিস্ফোরণ
তেজগাঁও থানা ছাত্রদলের উদ্যোগে ফার্মগেইট এলাকায় বিক্ষোভ মিছিল হয়
উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির প্লট রাজউক কর্তৃক অন্যকে বরাদ্দ দেয়ার উদ্যোগের প্রতিবাদে সেক্টরবাসীর মানববন্ধন
উত্তরা ১২ নম্বর সেক্টর সোসাইটি ও ইউনিমার্টের আয়োজনে শিশু-কিশোরদের তিন মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের উদ্বোধন
দেশের সমসাময়িক বিষয় নিয়ে ‘বাংলাদেশ ভূমিহীন আন্দোলন’-এর বর্ধিত সভা অনুষ্ঠিত
ভরপাশা ইউনিয়ন বিএনপির কমিটিতে জুবেল জোমাদ্দার যুগ্ম-সাধারণ সম্পাদক মনোনীত
নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের উদ্বেগ ও মুক্তির দাবি