ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

গলাচিপায় বজ্রপাতে দুটি গবাদিপশু নিহত


মোস্তফা কামাল খান (গলাচিপা) photo মোস্তফা কামাল খান (গলাচিপা)
প্রকাশিত: ১৩-৭-২০২৫ বিকাল ৫:২১

পটুয়াখালীর গলাচিপা উপজেলার সদর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের দক্ষিণ চরখালী এলাকায় বজ্রপাতে খালেক হাওলাদারের দুটি গবাদিপশু নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ১৩ জুলাই রবিবার আনুমানিক বেলা ১১টার দিকে প্রতিদিনের মতো মাঠে ঘাস খাওয়ার সময় বৃষ্টিপাত শুরু হয়। এ সময় বজ্রপাতে এই ঘটনা ঘটে।

গরুর মালিক কান্নায় ভেঙে পড়ে জানান, "আমার অনেক বড় ক্ষতি হয়ে গেল। সকালে ঘাস খাওয়ানোর জন্য মাঠে নিয়ে গেছি একটি গাভী ও একটি বলদ গরু। তাদের রেখে এসেছিলাম, অতিবৃষ্টির কারণে বাড়িতে আনার প্রস্তুতি নেওয়ার আগেই হঠাৎ বজ্রপাতে আমার গরু দুটি নিহত হয়।"

এ বিষয়ে গলাচিপা উপজেলা ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা অফিসের প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. জাফর রানা জানান, "বজ্রপাতে গরু নিহতের ঘটনা শুনেছি এবং ঘটনাস্থলে অফিসের লোক পাঠিয়ে ক্ষয়ক্ষতির খোঁজ খবর নেওয়া হচ্ছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে সরকারি বিধিমালা অনুযায়ী সার্বিক সহযোগিতা করা হবে।"

এমএসএম / এমএসএম

পানছড়িতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সমন্বয়ে সাংগঠনিক সভা

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমান'র মৃত্যু: সর্বস্তরে শোক ও শ্রদ্ধা"

নেত্রকোণার পূর্বধলায় বাসে তল্লাশি,৪০ বোতল ফেনসিডিলসহ যুবক আটক

রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ায় বিলাইছড়ি উপজেলা ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা ও অর্থ প্রদান

তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ‎কুমিল্লা মহানগরী জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল

কুমিল্লা সীমান্তে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ

বালাগঞ্জে ব্রীজ নির্মাণে মুখোমুখি গ্রামবাসী

হাকিমপুরে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ ৫ আসামি গ্রেপ্তার

ভুয়া খারিজ-ডিসিআর দিয়ে খতিয়ান খোলার চেষ্টা, আটক ব্যক্তি মুচলেকায় মুক্ত—মূল অপরাধী অধরা

দেবিদ্বারে মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ, অভিযুক্ত যুবক আটক

বারহাট্টায় আগুনে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করলেন এমপি আনোয়ারুল হক

গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার

মাদক, জুয়া ও ইভটিজিংয়ে জড়িতরা সমাজের শত্রু, তাদের ছাড় নয়: এমপি আব্দুল মহিত তালুকদার