নাচোলে এরশাদের মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল
চাঁপাইনবাবগঞ্জের নাচোল পৌর জাতীয় পার্টির উদ্যোগে সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা পল্লীবন্ধু হুসেইন মুহাম্মদ এরশাদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৪ জুলাই) সকাল সাড়ে ১০টায় নাচোল মধ্যবাজার স্কুলপাড়া জামে মসজিদ মার্কেটে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
জাতীয় পার্টির সাবেক চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন নাচোল পৌর সাবেক সভাপতি হাফিজুর রহমান হাফিজ। এ সময় উপস্থিত ছিলেন নাচোল উপজেলা শাখার জাপার সাবেক সভাপতি আজগার আলী, সিনিয়র সহ-সভাপতি আব্দুল মান্নান, নাচোল সদর ইউনিয়নের সাবেক সভাপতি মফিজ উদ্দিন, কসবা ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, জাপা নেতা মেরাজ আলী প্রমুখ।
এছাড়াও নাচোল উপজেলা ও পৌর জাতীয় পার্টির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদের আত্মার মাগফেরাত কামনা এবং দেশবাসীর জন্য দোয়া ও মোনাজাত করা হয়। মোনাজাত পেশ করেন নাচোল স্কুলপাড়া জামে মসজিদের মরহুম হাফেজ মোহাম্মদ রাজু। শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানটি শেষ হয়।
এমএসএম / এমএসএম
কবিরহাট পৌরসভার প্রথম নারী মেয়র প্রার্থী নূর জাহান গাজীর মৃত্যু
বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চায় এই সরকার, ভোলায় - প্রতিমন্ত্রী আমিনুল হক
নেত্রকোণার কেন্দুয়ায় খুনের মামলার আসামি চারদিন পার হলেও গ্রেপ্তার হয়নি কেউ
পরীক্ষা ব্যবস্থা ডিজিটালাইজেশনে একিউএ গ্লোবালের সঙ্গে এনইউ'র চুক্তি
মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ, টুঙ্গিপাড়ায় দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা
কুড়িগ্রামের চরে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১
গলাচিপায় স্ব-কর্মসংস্থান সৃষ্টিতে ঋণের চেক বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
গলাচিপায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদ্যাপিত
নেত্রকোণায় মহিলা ডিগ্রি কলেজে অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ,শিক্ষক ও কর্মচারীদের কর্মবিরতি পালন
চারঘাটে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার করলো র্যাব-৫
আত্রাইয়ে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন