ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

মুকসুদপুরে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ


কাজী ওহিদ, মুকসুদপুর photo কাজী ওহিদ, মুকসুদপুর
প্রকাশিত: ১৪-৭-২০২৫ দুপুর ৩:৪

"ন্যায্য ও সম্ভাবনাময় বিশ্বের পছন্দের পরিবার গড়তে প্রয়োজনে তারুণ্যের ক্ষমতায়ন" প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপন উপলক্ষে ১৪ জুলাই সোমবার বেলা ১১টায় মুকসুদপুর উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় প্রধান অতিথি ছিলেন মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার তাসনিম আক্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রায়হান ইসলাম শোভন।

উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা হুমায়ুন কবিরের সভাপতিত্বে এবং উপজেলা সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা রাকিবুল ইসলাম তুষারের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন মুকসুদপুর প্রেসক্লাবের সভাপতি মো: ছিরু মিয়া, ইউনিয়ন পরিবার কল্যাণ সহকারী মাহবুবা আক্তার, মুকসুদপুর পৌরসভার পরিবার পরিকল্পনা পরিদর্শক রহিজুল হাছান রাকিব মিয়া, গোবিন্দপুর ইউনিয়ন পরিবার কল্যাণ পরিদর্শিকা শারমিন আক্তার ও জলিরপাড় ইউনিয়ন উপ-সহকারী মেডিকেল অফিসার শিল্প রানী সরকার প্রমুখ।

এ বছর বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৫ উপলক্ষে পরিবার পরিকল্পনা এবং মা ও শিশু স্বাস্থ্য সেবা কার্যক্রমে অবদান রাখার জন্য মুকসুদপুর উপজেলার ৬ জন কর্মীকে শ্রেষ্ঠত্ব পুরস্কার প্রদান করা হয়েছে।

গোপালগঞ্জ জেলা পর্যায়ে উল্লেখযোগ্য অবদান রাখার জন্য প্রাপ্ত নম্বর যাচাই-বাছাই করে নিম্নলিখিত কর্মী/প্রতিষ্ঠানকে গোপালগঞ্জ জেলার মধ্যে শ্রেষ্ঠ হিসেবে নির্বাচিত করা হয়েছে। এর মধ্যে মুকসুদপুর উপজেলার ৪ জন হলেন: (১) শ্রেষ্ঠ পরিবার কল্যাণ সহকারী (FWA)- মুকসুদপুর উপজেলার গোহালা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মেহেরুন নেছা মিতু, (২) শ্রেষ্ঠ পরিবার পরিকল্পনা পরিদর্শক- গোহালা ইউনিয়নের পরিবার পরিকল্পনা পরিদর্শক (FPI) সালাউদ্দিন মল্লিক, (৩) শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার- রাঘদী ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের আবুল হাসিম, (৪) শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ গোহালা ইউনিয়ন পরিষদ। এছাড়া মুকসুদপুর উপজেলার গোহালা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের পরিবার কল্যাণ সহকারী (FWA) মেহেরুন নেছা মিতু জাতীয় পর্যায়ে এ বছর শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন।

এমএসএম / এমএসএম

সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩

অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‌্যালি ও মহড়া

ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন

সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের

রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত

লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত