আলফাডাঙ্গায় বিশ্ব জনসংখ্যা দিবসে শ্রেষ্ঠ কর্মী নির্বাচিত হলেন হেলাল উদ্দিন, আইরিন খানম ও শান্তা খাতুন
১১ জুলাই বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে "ন্যায্য ও সম্ভাবনাময় বিশ্বে পছন্দের পরিবার গড়তে প্রয়োজন তারুণ্যের ক্ষমতায়ন" স্লোগানকে সামনে রেখে এ বছর উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের শ্রেষ্ঠ কর্মী নির্বাচিত হয়েছেন পরিবার পরিকল্পনা পরিদর্শক হেলাল উদ্দীন, পরিবার কল্যাণ সহকারী আইরিন খানম, তাঁরা ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার টগরবন্দ ইউনিয়নে কর্মরত। শান্তা খাতুন, পরিবার কল্যাণ পরিদর্শিকা, সদর ক্লিনিক ।
এ সময় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রাসেল ইকবাল। এছাড়া আরও উপস্থিত ছিলেন এই উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের সকল কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
শ্রেষ্ঠ কর্মী নির্বাচিত হেলাল উদ্দীনের সাক্ষাৎকার নিতে গেলে তিনি দৈনিক সকালের সময়কে বলেন, "এ শ্রেষ্ঠত্ব আমার একার নয়, টগরবন্দ ইউনিয়নসহ সকল সহকর্মীদের আন্তরিকতা, ভালোবাসা ও সহযোগিতায় আমার এ শ্রেষ্ঠত্ব। আমার এ শ্রেষ্ঠত্বের পিছনে যাদের অবদান অনস্বীকার্য, যাদের অনুপ্রেরণায়, দিকনির্দেশনায় আমার এ অর্জন তারা হলেন সত্য রঞ্জন রায়, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা এবং ডাঃ শরিফুল ইসলাম (এম ও এমসি এইচ-এফপি), । আমি আমার কর্মকর্তা ও সহকর্মীদের সার্বিক মঙ্গল কামনা করি।"
এমএসএম / এমএসএম
চাঁপাইনবাবগঞ্জে ২ কেজি ৬৯৫ গ্রাম হেরোইন সহ একই পরিবারের ৪ জন আটক
ভোলার সমাজসেবা অফিসে ওপেন সিক্রেট: চাহিদা মতো বকশিস না দিলে ফাইলবন্দি এতিমখানার অনুদান
আদমদীঘিতে মদ ও গাঁজাসহ আটক তিনজনের জেল-জরিমানা
ত্রিশালে আড়াইফুট উচ্চতার শফিকুলকে স্বাবলম্বী হওয়ার জন্য সামগ্রী দিলেন ইউএনও
ব্রাহ্মণবাড়িয়া শহরের পুকুর-খাল-জলাশয় রক্ষায় ঢেউ'র ৭ দফা দাবি বাস্তবায়নে কর্মসূচি
উত্তাল সমুদ্রে বিচ্ছিন্ন হাতিয়ায় বন্ধ নৌ চলাচল
১৭ বছরে পুলিশকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে অপব্যবহার করা হয়েছে,এসপি শামীমা পারভীন
মনপুরায় অন্ধ বাবার পরিবার এখনো ঝুঁকিপূর্ণ ঘরে, নিরাপদ আশ্রয়ের জন্য প্রয়োজন আরও ৮ হাজার টাকা
ঠাকুরগাঁওয়ে মাদকসহ নারী গ্রেপ্তার
বোয়ালমারীতে বহিস্কৃত বি এন পি নেতার বিরুদ্ধে মাদ্রাসার জমি দখলের অভিযোগ
গুরুদাসপুরে ইসলাম ধর্ম অবমাননা করে হিন্দু যুবকের ফেসবুক পোস্ট, গ্রেফতারের দাবিতে বিক্ষোভ
মাদারীপুরে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান