তাড়াশে ওএমএস ও খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার লটারি পদ্ধতিতে নিয়োগ
সিরাজগঞ্জের তাড়াশে ওপেন মার্কেট সেল (ওএমএস) এবং খাদ্যবান্ধব (ফেয়ার প্রাইস) কর্মসূচির ডিলার নিয়োগ লটারি পদ্ধতিতে সম্পন্ন হয়েছে। সোমবার সকালে উপজেলা পরিষদ হলরুমে এই লটারি অনুষ্ঠিত হয়। উপজেলার ৮টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় ওএমএস-এর ৬টি এবং খাদ্যবান্ধব কর্মসূচির ১৬টি পয়েন্টে ডিলার নিয়োগে স্বচ্ছতার ভিত্তিতে লটারি প্রক্রিয়া শেষ হয়েছে।
লটারি ড্র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহান, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ইকবাল হোসেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি খন্দকার সেলিম জাহাঙ্গীর ও স.ম. আফসার আলী, সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক আমিনুর রহমান টুটুল, পৌর বিএনপির সাবেক সদস্য সচিব আব্দুল বারিক খন্দকার, প্রেসক্লাবের সভাপতি সাব্বির আহম্মেদ প্রমুখ।
খাদ্যবান্ধব কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে দত্তবাড়ী পয়েন্টে কে এম রাসেল, মহিষলুটিতে মো. দুলাল হোসেন এবং কাস্তাপয়েন্টে আব্দুল্লা আল সাকিব ওএমএস লটারিতে বিজয়ী হন। ডিলার নিয়োগ কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং দুর্নীতিমুক্ত পরিবেশ নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে এই উদ্যোগ নেওয়ায় সুশীল সমাজ সাধুবাদ জানিয়েছে।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ইকবাল হোসেন জানান, "ডিলার নিয়োগ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রক্রিয়া। আমরা চাই, প্রকৃত ও যোগ্য প্রার্থীরাই এই দায়িত্বে আসুক। সবার সম্মিলিত সহযোগিতায় একটি সুষ্ঠু ও নিরপেক্ষভাবে লটারি প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।"
এমএসএম / এমএসএম
বাগেরহাটে দাবীকৃত চাঁদা না পাওয়ায় বালু উত্তোলনের পাইপ ভাংচুর
মোরেলগঞ্জে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে মানববন্ধন
গুরুদাসপুরে পুলিশের ওপর হামলার অভিযোগে ৯ জন আটক
ত্রিশালে শিক্ষক শূণ্যতায় ব্যাহত প্রাথমিক শিক্ষা কার্যক্রম
টঙ্গীতে নিষিদ্ধ আওয়ামী লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার, আদালতে প্রেরণ
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ
কাপ্তাই হ্রদের পানিতে তলিয়ে গেছে ঝুলন্ত সেতু, পর্যটকদের চলাচলে নিষেধাজ্ঞা
তীব্র যানজটে চার ঘণ্টা আটকে অ্যাম্বুলেন্সে রোগীর মৃত্যু
বাল্কহেডে চাঁদা দাবি, না পেয়ে মারধর, টাকা ও মালামাল লুটের অভিযোগ কথিত নেতা রাসেদের বিরুদ্ধে
শ্বশুরবাড়ির লোকদের বিরুদ্ধে গৃহবধূকে নির্যাতন করে হত্যার অভিযোগ পরিবারের
মান্দায় বিতর্কিত ইউএনও পদন্নোতিতে সুশীল সমাজের ক্ষোভ:বিভাগীয় ব্যবস্থা গ্রহণের দাবি
মনপুরায় হাসপাতালের ময়লা পরিষ্কারে অর্ধশতাধিক যুবদল নেতাকর্মী