টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সহসভাপতি তারেক শামস খান হিমু গ্রেফতার
টাঙ্গাইলের নাগরপুর উপজেলার আওয়ামী লীগ নেতা তারেক শামস খান হিমুকে পুলিশ গ্রেফতার করেছে। আজ ১৪ জুলাই সোমবার ভোরে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
তারেক শামস খান হিমু (৬২) নাগরপুর উপজেলার তেবাড়িয়া গ্রামের বাসিন্দা এবং প্রয়াত হুমায়ুন খানের পুত্র। তিনি টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সহ-সভাপতির দায়িত্বও পালন করেছেন। গত ২০২৪ সালের নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে "ঈগল" প্রতীক নিয়ে টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসন থেকে নির্বাচন করেছিলেন।
তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে, তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মীদের ওপর হামলার সঙ্গে জড়িত। এ ঘটনায় ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ গত বছরের ১০ সেপ্টেম্বর নাগরপুর থানায় একটি মামলা দায়ের করেন, যার ক্রমিক নম্বর ছিল ৭। মামলা নম্বর অনুযায়ী, হিমু ছিলেন ৩ নম্বর এজাহারভুক্ত আসামি।
মামলাটি আইন-শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) (সংশোধন) আইন ২০১৯ এর ৪/৫ ধারাসহ দণ্ডবিধির ১৪৩/৩২৩/৩২৪/৩২৫/৩২৬/৩০৭/৫০৬(২) ধারায় দায়ের করা হয়েছিল।
দীর্ঘদিন যুক্তরাষ্ট্রে অবস্থানের পর আজ ভোরে দেশে ফিরলে ইমিগ্রেশন পুলিশ তাকে বিমানবন্দরেই আটক করে এবং নাগরপুর থানা পুলিশকে অবহিত করে।
এ বিষয়ে নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, "সকল মামলার দীর্ঘদিনের পলাতক আসামীদের গ্রেফতার করতে বাংলাদেশ পুলিশ কৌশল অবলম্বন করছে।" তিনি আরও বলেন, "তারেক শামস খান হিমু দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। আজ ভোরে ইমিগ্রেশন পুলিশ তাকে বিমানবন্দরে শনাক্ত করে আটক করে আমাদের খবর দিলে, আমরা তাৎক্ষণিকভাবে সেখানে গিয়ে আটককৃত ব্যক্তির পরিচয় ও মামলার এজাহার পর্যালোচনা করে তাকে নাগরপুর থানায় নিয়ে আসি।"
গ্রেফতারের পর হিমুকে আজ সকালেই বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে থানা সূত্র নিশ্চিত করেছে।
এমএসএম / এমএসএম
উলিপুরে বৃদ্ধকে কুপিয়ে হত্যার ৭ ঘণ্টার মধ্যে নাতি গ্রেপ্তার, পুকুর থেকে ছুরি উদ্ধার
দীর্ঘ ৯ বছর পর কুয়াকাটায় বিচ কার্নিভাল: সার্বিক প্রস্তুতি পরিদর্শন করলেন সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেন
ধামইরহাটে খাদ্য বান্ধব ডিলার রওশন রেজা বাবুর সংবাদ সম্মেলন
টাঙ্গাইলে অটোভ্যান ছিনতাইয়ে কিশোর হত্যা, মূলহোতাসহ গ্রেপ্তার ২
ভোলায় তথ্যমন্ত্রীর উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প
দাউদকান্দি ও মেঘনায় চাঁদাবাজি-মাদকের সুনির্দিষ্ট তথ্য চেয়ে ড. মারুফ হোসেনের আহ্বান
কোনাবাড়ীতে দুর্গাপূজার ছুটিসহ বিভিন্ন দাবিতে গার্মেন্টস শ্রমিকদের সড়ক অবরোধ
ছয় ছেলের ঘরে ঠাঁই হলো না ৮৫ বছরের মায়ের, শেষ আশ্রয় মেয়ের বাড়ি
চাঁপাইনবাবগঞ্জের দেবীনগরে জমকালো আয়োজনে ‘প্রগতি কাপ ফুটবল টুর্নামেন্ট’ উদ্বোধন
টাঙ্গাইলে গৃহবধূ গণধর্ষণ মামলায় ৬ জনের যাবজ্জীবন
নেত্রকোণার দুর্গাপুরে‘বৃষ্টিতলা’র উদ্বোধন করলেন ডেপুটি স্পিকার- ব্যারিস্টার কায়সার কামাল
সুনামগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তাব্যবস্থা সন্তোষজনক: সিলেট রেঞ্জের ডিআইজি