ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

নির্বাচনের আগে বিএনপিকে দুর্বল করার অপচেষ্টা স্পষ্ট: ড. খন্দকার মারুফ হোসেন


শহীদুল ইসলাম নেত্রকোনা photo শহীদুল ইসলাম নেত্রকোনা
প্রকাশিত: ১৪-৭-২০২৫ দুপুর ৪:২৯

নির্বাচন যতই ঘনিয়ে আসছে, ততই বিএনপিকে পরিকল্পিতভাবে বিতর্কিত ও দুর্বল করার অপচেষ্টা সুস্পষ্ট হয়ে উঠছে বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী ড. খন্দকার মারুফ হোসেন।

তিনি বলেন, "যারা জনসমর্থনহীন, তারাই এখন ষড়যন্ত্রের মাধ্যমে বিএনপিকে জনগণের কাছে হেয় প্রতিপন্ন করতে চাইছে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বহু আগেই সতর্ক করেছিলেন—এক 'অদৃশ্য ছায়া' আসন্ন নির্বাচনকে বাধাগ্রস্ত করার চেষ্টা করবে। আজ সেই অদৃশ্য শক্তির ভূমিকা আর গোপন নেই।"

বর্তমান রাজনৈতিক বাস্তবতায় দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, "এই সময়ে ধৈর্য ও বিচক্ষণতা অত্যন্ত জরুরি। কোনো উস্কানিতে পা না দিয়ে সকল ভেদাভেদ ভুলে গিয়ে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। কারণ আমাদের প্রধান শক্তি হচ্ছে জনগণের আস্থা এবং পারস্পরিক সংহতি।"

ড. মারুফ হোসেন আরও বলেন, "আমাদের সংগ্রাম কেবল বিএনপির নয়—এটি এদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন। এই লড়াইকে শক্তিশালী করতে হলে প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।"

তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, "যত ষড়যন্ত্রই হোক না কেন, জনগণের শক্তির কাছে কোনো অপশক্তিই টিকবে না। গণতন্ত্র পুনরুদ্ধারের এই যাত্রা আমরা ঐক্যবদ্ধভাবেই সফল করব।"

এমএসএম / এমএসএম

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান

জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়

রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত