আইসিটি পদে আবেদনকারীদের সনদ চেয়েছে এনটিআরসিএ
তৃতীয় গণবিজ্ঞপ্তিতে যারা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিষয়ের প্রভাষক ও প্রদর্শক পদে আবেদন করেছেন তাদের শিক্ষক নিবন্ধন ও কম্পিউটার বিষয়ক সনদের ফটোকপি চেয়েছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। সোমবার (২৪ মে) এনটিআরসিএ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
এনটিআরসিএর ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়, তৃতীয় গণবিজ্ঞপ্তিতে যেসব প্রার্থী প্রভাষক (তথ্য ও যোগাযোগ প্রযুক্তি) ও প্রদর্শক (তথ্য ও যোগাযোগ প্রযুক্তি) পদে আবেদন করেছেন তাদের নিবন্ধন পরীক্ষার উত্তীর্ণ সনদ এবং পরীক্ষায় আবেদনের সময় দাখিলকৃত কম্পিউটার বা আইসিটি বিষয়ক সনদের ফটোকপি আবশ্যিকভাবে আগামী ২ জুনের মধ্যে সরাসরি এনটিআরসিএর কার্যালয়ে জমা দেয়ার জন্য অনুরোধ করা হলো। এছাড়া নির্ধারিত ছকে প্রার্থীদের তথ্য অন্তর্ভুক্ত দিতে বলা হয়েছে।
শিক্ষক নিবন্ধন সনদ ও কম্পিউটার বা আইসিটি বিষয়ক সনদের সাথে ছকে প্রার্থীর রোল নম্বর, নাম, নিবন্ধন পরীক্ষায় পাসের বছর ও কম্পিউটার বা আইসিটি বিষয়ক ডিগ্রির নাম ও প্রতিষ্ঠানের নাম উল্লেখ করে তা জমা দিতে হবে প্রার্থীদের।
এতে আরো বলা হয়েছে, নির্ধারিত তারিখের মধ্যে সনদের স্ক্যান কপি বা ছকের তথ্য পাঠাতে ব্যর্থ হলে প্রার্থীদের সুপারিশ প্রসেস করা সম্ভব হবে না।
প্রীতি / জামান
পবিপ্রবি পরিদর্শনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য
নজরুল বিশ্ববিদ্যালয়ে দফায় দফায় সংঘর্ষ, আহত ৬, দুই সাংবাদিককে হেনস্তার অভিযোগ
৯ দিনের ছুটিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়
পাবিপ্রবি বিজনেস ক্লাবের সভাপতি রোহান, সম্পাদক স্বপ্নীল
র্যাগিংয়ের ঘটনায় পাবিপ্রবিতে ৭ শিক্ষার্থী বহিষ্কার, ২ জনকে অর্থদণ্ড
গবেষণা মাঠে সচিবালয় নির্মাণের পরিকল্পনার প্রতিবাদ: রাজপথে শেকৃবির শিক্ষক-শিক্ষার্থীরা, প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি
গণ বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সারের সচেতনতায় সেমিনার ও স্ক্রিনিং কর্মসূচি
গবির ভেটেরিনারি অনুষদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
ঢাবি থেকে সব তথ্য এখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির হাতে: হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন
ক্রসফায়ারের’ তালিকা থেকে বেঁচে ফেরা শিহাব উদ্দিন সিয়াম তিতুমীর কলেজ ছাত্রদলের সভাপতি পদে আলোচনায়
পবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি সফিকুল, সাধারণ সম্পাদক মুশতাক
পাবিপ্রবি ছাত্রদলের দুই নেতার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের লেকে মাছের পোনা অবমুক্ত