ঢাকা বৃহষ্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

আব্দুল হামিদ ভূঁইয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিল


রাশেদ খান মেনন, টাঙ্গাইল photo রাশেদ খান মেনন, টাঙ্গাইল
প্রকাশিত: ১৪-৭-২০২৫ দুপুর ৪:৩৩

টাঙ্গাইল থেকে প্রকাশিত 'সাপ্তাহিক প্রযুক্তি' পত্রিকার সম্পাদক মণ্ডলীর সভাপতি, টাঙ্গাইল প্রেসক্লাবের সদস্য ও এস এস এস-এর নির্বাহী পরিচালক আব্দুল হামিদ ভূঁইয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (১২ জুলাই) সন্ধ্যায় টাঙ্গাইল প্রেসক্লাবের ভিআইপি মিলনায়তনে সাপ্তাহিক প্রযুক্তি পত্রিকা পরিবারের উদ্যোগে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

মানব সেবায় আব্দুল হামিদ ভূঁইয়ার উল্লেখযোগ্য কিছু অবদান তুলে ধরে দোয়া কামনায় স্বাগত বক্তব্য রাখেন টাঙ্গাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও সাপ্তাহিক প্রযুক্তি পত্রিকার সম্পাদক কাজী জাকেরুল মওলা। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ।

এ সময় উপস্থিত ছিলেন টাঙ্গাইল প্রেসক্লাবের সাবেক সভাপতি ড. মোহাম্মদ কামরুজ্জামান, সাবেক সভাপতি আতাউর রহমান আজাদ, সহ-সভাপতি নাসির উদ্দিন, শাহাবুদ্দিন মানিক, টাঙ্গাইল ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক হারুন অর রশিদ সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা। এছাড়াও এসএসএস প্রধান কার্যালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। দোয়া পরিচালনা করেন কোর্ট মসজিদের ইমাম আমজাদ হোসাইন।

উল্লেখ্য, আব্দুল হামিদ ভূঁইয়া বর্তমানে থাইল্যান্ডের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।

এমএসএম / এমএসএম

চরভদ্রাসনে মাদকবিরোধী অভিযানে আটক ২

দুর্গাপূজা শান্তিপূর্ণ উদযাপনে অভয়নগরে মতবিনিময়

ভূরুঙ্গামারীতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

অনিয়মের অভিযোগে ১ মাসেও ব্যবস্থা নেই, প্রধান শিক্ষকের অপসারণ দাবিতে আল্টিমেটাম

নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১১০৬

সরকারি চাকরির শুরুর বেতন ৫০০ টাকা, এখন ছয়তলা ভবন- প্রাইভেট গাড়ি-সম্পত্তি

ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ

দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু

স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা

শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব

রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ

নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩

উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল