সিংড়ায় অগ্নিকাণ্ড ও দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মানবিক সহায়তা প্রদান
নাটোরের সিংড়া উপজেলায় বিভিন্ন সময়ে অগ্নিকাণ্ড ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৩০টি পরিবারকে মানবিক সহায়তা প্রদান করা হয়েছে।
সোমবার (১৪ জুলাই) দুপুরে সিংড়া উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে এই সহায়তা প্রদান করেন সিংড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাঝারুল ইসলাম।
সহায়তার অংশ হিসেবে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে মোট ৮৮ বান্ডিল ঢেউটিন এবং ২ লাখ ৬৪ হাজার টাকা নগদ অর্থ বিতরণ করা হয়। প্রতিটি পরিবারকে গড়ে তিন বান্ডিল ঢেউটিন এবং ৯ হাজার টাকা করে প্রদান করা হয়েছে।
এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মিঠুন কুন্ডু, সিংড়া মডেল প্রেসক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক মোহাম্মদ রবিন খান, সাংগঠনিক সম্পাদক শুভ সরকার, প্রচার সম্পাদক মোতালেব হোসেন সহ স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দ থেকে এই সহায়তা প্রদান করা হয়েছে।
এমএসএম / এমএসএম
আদমদীঘিতে বিবাদমান জমিতে আদালতের বিজ্ঞপ্তি টাঙ্গানো নিয়ে মারধরে আহত-৫
আ.লীগ নেতার বাড়িতে ভূরিভোজ, সেনবাগের ওসি প্রত্যাহার
ধামরাইয়ে বিএনপি'র নেতার বিরোদ্ধে আদালতে চাঁদা দাবির মামলা
বাঁশের লাঠি দিয়ে মাথায় আঘাত, আইফোনের জন্য অপ্রিতমকে হত্যা - পুলিশ সুপার
নেত্রকোণায় ধারের টাকা ফেরত চাওয়ায় নারীকে হত্যার হুমকি প্রধান শিক্ষকের-থানায় অভিযোগ
রাণীনগরে কলেজের বরখাস্তকৃত অধ্যক্ষের ওপর হামলা,মোটরসাইকেলে অগ্নিসংযোগ
‘মব’ সৃষ্টি করে কেশবপুর প্রেসক্লাব দখল ও সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ
কাপ্তাইয়ের কর্ণফুলী নদীতে নেমে পর্যটক নিখোঁজ
বাউফলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো বাউফল উপজেলা ছাত্রদল
সাটুরিয়ায় আওয়ামীলীগ, যুবলীগ ও সেচ্ছাসেবক লীগের ৫ নেতাকর্মী গ্রেফতার
শান্তিগঞ্জেে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান
আত্রাইয়ে যুবদলের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান