ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

লাকসামে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা


দেবব্রত পাল বাপ্পী, লাকসাম  photo দেবব্রত পাল বাপ্পী, লাকসাম
প্রকাশিত: ১৪-৭-২০২৫ দুপুর ৪:৪৪

"ন্যায্য ও সম্ভাবনাময় বিশ্বে পছন্দের পরিবার, গড়তে প্রয়োজন তারুণ্যের ক্ষমতায়ন"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লার লাকসাম উপজেলা পরিষদ মিলনায়তনে গত সোমবার (১৪ জুলাই) সকালে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে এক র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

লাকসাম উপজেলা মেডিকেল অফিসার (এমসিএইচ-এফপি) ও উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা (অ.দা.)-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন লাকসাম উপজেলা নির্বাহী অফিসার ও প্রশাসক কাউছার হামিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাসির উদ্দিন, মৎস্য কর্মকর্তা মো. শওকত আলী, পৌর স্বাস্থ্য কর্মকর্তা ডা. আল ইমরান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মুজাহিদুল ইসলাম প্রমুখ। অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন উত্তরদা ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক বাবু মিহির কান্তি দাশ সহ অন্যান্য ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শকবৃন্দ, সাংবাদিক, এনজিও কর্মী, স্কুল ও কলেজের শিক্ষার্থীগণ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কান্দিরপাড় ইউনিয়ন পরিষদ পরিবার পরিকল্পনা স্বাস্থ্য পরিদর্শক সুব্রত চৌধুরী।

প্রধান অতিথি ইউএনও কাউছার হামিদ তার বক্তব্যে বলেন, "উপজেলার আজগরা ইউনিয়ন স্বাস্থ্য কর্মীরা ভালো কাজের সাফল্য হিসেবে ১ম স্থান অধিকার করেছেন। আমি স্বাস্থ্য বিভাগের সচিবের সাথে সহকারী হিসেবে কাজ করেছি মাদারীপুরে। আমার বিভিন্ন স্থানে ঘোরার সুযোগ হয়েছে। এখনকার যুগে প্রতিটি পরিবার ২টির বেশি বাচ্চা নিতে চায় না। প্রত্যেক পরিবার পরিকল্পনা মাফিক চলে। তাই আমি বলব এই সমাজে তারুণ্যরাই সব কিছু পারে ও পারবে। প্রত্যেক ইউনিয়ন ও ওয়ার্ড স্বাস্থ্যকর্মীগণ আন্তরিকভাবে কাজ করলে নরমাল ভাবে মায়ের সন্তান প্রসব করতে পারবে।" তিনি সকলকে ধন্যবাদ জানিয়ে তার বক্তব্য শেষ করেন।

এমএসএম / এমএসএম

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত