ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

টি-টোয়েন্টিতে ছন্দে ফিরেছেন সাইফুদ্দিন


ওমর ফারুক photo ওমর ফারুক
প্রকাশিত: ১৪-৭-২০২৫ বিকাল ৫:৪৮

দীর্ঘদিন পর দলে সুযোগ পেয়ে ছন্দে ফিরেছেন মোহাম্মদ সাইফউদ্দিন। শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে অলরাউন্ড পারফরম্যান্স করে তিনি নিজের জাত চিনিয়েছেন। ১৪ মাস পর জাতীয় দলে ফিরে সাইফউদ্দিনের এই পারফরম্যান্স ছিল উল্লেখযোগ্য। তিনি বোলিং এবং ব্যাটিং উভয় বিভাগেই অবদান রেখেছেন। টি-টোয়েন্টিতে তাকে সুযোগ করে দিতে দীর্ঘদিন ধরেই জোরালো দাবি ছিল ক্রীড়ামোদিদের। সেই সুযোগ মিলে যেতেই নিজের প্রিয় ফরম্যাটে নিজেকে মেলে ধরলেন সাইফ।

সাইফউদ্দিনের প্রত্যাবর্তন বাংলাদেশ দলের জন্য একটি ইতিবাচক দিক। তার অভিজ্ঞতা এবং অলরাউন্ডার দক্ষতা দলকে আরও শক্তিশালী করে তুলবে। গতকাল বল হাতে ৩ ওভার বোলিং করে ২১ রান দিয়ে মূল্যবান দুটি উইকেট লাভ করেন তিনি। শেষের দিকে ব্যাটিংয়ে নেমে মাত্র ২ বলে ৬ রান করেন। প্রথম টি-টোয়েন্টিতেও ৩ ওভার বোলিং করে ২২ রান দিয়ে ১ উইকেট পান। দুই বিভাগেই অবদান রেখে দলে ফেরার সুযোগকে দারুণভাবে কাজে লাগাচ্ছেন সাইফউদ্দিন। আশা করা যায়, তিনি এই ধারাবাহিক পারফরম্যান্স ধরে রেখে দলের জয়ে অবদান রাখতে পারবেন।

এমএসএম / এমএসএম

রোনালদোকে শাস্তি দিলো পর্তুগাল

একযুগ পর প্রথম অস্ট্রেলিয়ান হিসেবে যে কীর্তি গড়লেন রেনশ

২০৩৪ সাল পর্যন্ত চেলসির সঙ্গে চুক্তির কারণ বললেন পালমার

৫ বলের ব্যবধানে ২ উইকেট তুলে এগিয়ে গেল বাংলাদেশ

পালমারের সঙ্গে নতুন চুক্তি করল চেলসি

চোটে পড়া খেলোয়াড়কে নিয়ে ভালো খবর দিলো অস্ট্রেলিয়া

এক থেকে ছয় মাস নিষিদ্ধ হচ্ছেন রোনালদো, চূড়ান্ত ঘোষণার অপেক্ষা!

রাস্তায় লোকজন আর আগের মতো আমাকে চিনতে পারে না: হালান্ড

সাড়ে তিনশ’র আগেই অলআউট বাংলাদেশ

বিশ্বকাপে সর্বোচ্চ বিদ্বেষের শিকার আর্জেন্টিনা, তালিকায় স্পেন-ব্রাজিলও

চোটে পড়ে ভারত সিরিজ শেষ কিউই পেসার উইল ও’রোর্কের

শিরোপা জয়ের তিন দিনের মাথায় সাংহাইয়ে বিদায়

বোলারদের বেধড়ক পিটুনি খাওয়ার ম্যাচে যত রেকর্ড