ঢাকা সোমবার, ৬ জুলাই, ২০২৬

কুমিল্লায় 'জুলাই স্মৃতিস্তম্ভ'র ভিত্তিপ্রস্তর স্থাপন


ইবনুল হাসান রায়হান, কুমিল্লা দক্ষিণ জেলা photo ইবনুল হাসান রায়হান, কুমিল্লা দক্ষিণ জেলা
প্রকাশিত: ১৪-৭-২০২৫ বিকাল ৫:৫৩

কুমিল্লায় জুলাই শহীদদের স্মরণে নির্মিত হচ্ছে ‘জুলাই স্মৃতিস্তম্ভ’। সোমবার (১৪ জুলাই) বেলা ১১টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা সদর উপজেলার আলেখারচর বিশ্বরোড এলাকায় এ স্মৃতিস্তম্ভের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন জেলা প্রশাসক মো. আমিরুল কায়ছার।

উদ্বোধনকালে জেলা প্রশাসক বলেন, ২০২৪ সালের ৪ আগস্ট এই এলাকায় ছাত্র ও জনতার ওপর বর্বরোচিত হামলার ঘটনা ঘটে। সে ঘটনার স্মরণে এই স্থানে স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হচ্ছে, যাতে ভবিষ্যৎ প্রজন্ম গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাস জানতে পারে।

জেলা প্রশাসক আরও জানান, স্মৃতিস্তম্ভে হামলায় নিহত শহীদদের নাম খোদাই করে সংরক্ষণ করা হবে। একই সাথে যেসব এলাকায় শহীদরা নিহত হয়েছেন, সেখানে ‘রোড মেমোরি স্ট্যান্ড’ নির্মাণের পরিকল্পনাও রয়েছে। প্রতি বছর ৫ আগস্ট শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণসহ বিভিন্ন কর্মসূচি পালিত হবে।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নজরুল ইনস্টিটিউট কুমিল্লার সহকারী পরিচালক আল-আমিন। দোয়া পরিচালনা করেন ইসলামিক ফাউন্ডেশনের আইসিটি মাস্টার ট্রেইনার আবদুল্লাহ নোমান। জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, স্মৃতিস্তম্ভের নির্মাণকাজ শেষ হলে এটি হবে কুমিল্লার গণতান্ত্রিক চেতনার একটি গুরুত্বপূর্ণ প্রতীক।

ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কুমিল্লা পুলিশ সুপার মো. নাজির আহমদ খান, কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু, দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, অতিরিক্ত জেলা প্রশাসক পঙ্কজ বড়ুয়া, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম, কুমিল্লার সিভিল সার্জন ডা. মো. আলী নূর মোহাম্মদ বশির, কেন্দ্রীয় এনসিপির সদস্য হাফছা জাহান, কুমিল্লা এনসিপি নেতা কাউসার আলম, আদর্শ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমাতুজ জোহরা এবং সহকারী কমিশনার (ভূমি) তানজিনা জাহান, কালচারাল অফিসার মোহাম্মদ ফয়েজ উল্লাহ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুমিল্লা মহানগরের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মাহির তাজওয়ার ওহি প্রমুখ।

এমএসএম / এমএসএম

চাঁপাইনবাবগঞ্জে ২ কেজি ৬৯৫ গ্রাম হেরোইন সহ একই পরিবারের ৪ জন আটক

ভোলার সমাজসেবা অফিসে ওপেন সিক্রেট: চাহিদা মতো বকশিস না দিলে ফাইলবন্দি এতিমখানার অনুদান

আদমদীঘিতে মদ ও গাঁজাসহ আটক তিনজনের জেল-জরিমানা

ত্রিশালে আড়াইফুট উচ্চতার শফিকুলকে স্বাবলম্বী হওয়ার জন্য সামগ্রী দিলেন ইউএনও

ব্রাহ্মণবাড়িয়া শহরের পুকুর-খাল-জলাশয় রক্ষায় ঢেউ'র ৭ দফা দাবি বাস্তবায়নে কর্মসূচি

উত্তাল সমুদ্রে বিচ্ছিন্ন হাতিয়ায় বন্ধ নৌ চলাচল

১৭ বছরে পুলিশকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে অপব্যবহার করা হয়েছে,এসপি শামীমা পারভীন

মনপুরায় অন্ধ বাবার পরিবার এখনো ঝুঁকিপূর্ণ ঘরে, নিরাপদ আশ্রয়ের জন্য প্রয়োজন আরও ৮ হাজার টাকা

ঠাকুরগাঁওয়ে মাদকসহ নারী গ্রেপ্তার

বোয়ালমারীতে বহিস্কৃত বি এন পি নেতার বিরুদ্ধে মাদ্রাসার জমি দখলের অভিযোগ

গুরুদাসপুরে ইসলাম ধর্ম অবমাননা করে হিন্দু যুবকের ফেসবুক পোস্ট, গ্রেফতারের দাবিতে বিক্ষোভ

মাদারীপুরে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

ময়মনসিংহে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইনের উদ্বোধন