ঢাকা শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬

ধামইরহাটে ৬টি ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দের যৌথ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত


এম এ মালেক (ধামইরহাট) photo এম এ মালেক (ধামইরহাট)
প্রকাশিত: ১৪-৭-২০২৫ বিকাল ৫:৫৪

নওগাঁর ধামইরহাটে ৬টি ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দের যৌথ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আসন্ন উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিলকে কেন্দ্র করে জেলা কমিটির অনুমোদিত ভোটার তালিকা প্রত্যাখ্যান করে সভাপতি পদপ্রার্থী রুহুল আমিন কর্তৃক তা প্রকাশ্যে ছিঁড়ে ফেলার প্রতিবাদে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। ১৪ জুলাই (সোমবার) দুপুর ২টায় ধামইরহাট প্রেস ক্লাবে উপজেলা বিএনপির সভাপতি পদপ্রার্থী রুহুল আমিনকে অবাঞ্ছিত ঘোষণা করে যৌথ সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন ধামইরহাট ইউনিয়ন বিএনপির সভাপতি দেওয়ান ওয়াজেদ আলী কবির, আলমপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস সামাদ, উমার ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হেলাল হোসেন, আড়ানগর ইউনিয়ন বিএনপির সভাপতি শামীম কবির মিল্টন, জাহানপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মো. রোকন উদ্দিন, ইসবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি এস এম জাহাঙ্গীর আলম প্রমুখ। এ সময় কমিটির অন্যান্য নেতৃবৃন্দ, উপজেলা বিএনপি, মহিলাদলসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও বিভিন্ন প্রেস ক্লাবের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

বক্তাগণ বলেন, ‘কমিটির তালিকা ইউনিয়ন বিএনপির নির্বাচিত সভাপতি-সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকগণের স্বাক্ষরে ও সম্মতিতে প্রস্তুত করা হলে জেলা কমিটি তা অনুমোদন দেন। সেখানে আপত্তি থাকলে যথাযথ প্রক্রিয়ায় আবেদন না করে দলীয় কার্যালয়ের সামনে তালিকা ছিঁড়ে ফেলা দলীয় শৃঙ্খলা পরিপন্থী। আমরা এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে সাংগঠনিক শাস্তির দাবী জানাচ্ছি।’ উল্লেখ্য, আগামী ১৯ জুলাই ধামইরহাট উপজেলার বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হবে।

এমএসএম / এমএসএম

মুকসুদপুরে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১

নেত্রকোণায় জুয়ার আসর থেকে যুবদল নেতা,ফায়ার সার্ভিস কর্মকর্তা-বিজিবি সদস্যসহ আটক-৮

সুন্দরবনের আলোচিত বনদস্যু ‘নানা ভাই' বাহিনীর ১২ সদস্য মোংলায় কোষ্টগার্ডের কাছে আত্মসমর্পণ

সিংড়ায় নিয়োগে অনিয়মের অভিযোগ, পদ স্থগিতের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন

রাজশাহীর পবায় সার কেলেঙ্কারি: কৃষি কর্মকর্তার দায়িত্বহীনতা নাকি স্বজনপ্রীতি ?

রায়গঞ্জে পানি সরতেই ৫ হাজার বিঘায় চাষ, কৃষির সঙ্গে ফিরছে সরকারের রাজস্ব

আদমদীঘিতে ৩৫০ ফিট চায়না দুয়ারি জাল জব্দ

ভূরুঙ্গামারীতে শিয়াল ঠেকাতে বিদ্যুতায়িত ফাঁদ, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গরুর মৃত্যু

বাকেরগঞ্জে কাবাব এর নামে কি খাচ্ছেন আপনি এবং আপনার ফ্যামিলি

মান্দায় সড়ক সংস্কারের মান পরিদর্শনে প্রকল্প পরিচালক

৫ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপণ কর্মসূচি ধুনটে স্কাউটদের মাঝে গাছের চারা বিতরণ

হাতিয়া তমরদ্দি ইউনিয়নে খালেদা জিয়ার রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতা, বিজয়ীদের পুরস্কার প্রদান

ধামইরহাটে সর্বদলীয় নেতাকর্মীদের শ্রদ্ধায় উপজেলা বিএনপির সভাপতি এম এ ওয়াদুদের দাফন সম্পন্ন