চৌগাছায় পুলিশের অভিযানে চুরি হওয়া স্বর্ণ ও রুপার অলংকারসহ নগদ টাকা উদ্ধার
যশোরের চৌগাছা থানা পুলিশ অভিযান চালিয়ে নিয়মিত মামলার একজন আসামিকে আটক করেছে। একই সাথে তার কাছ থেকে নগদ ৮০ হাজার টাকাসহ বেশ কিছু স্বর্ণ ও রুপার অলংকার উদ্ধার করা হয়েছে। গত রবিবার রাতে উপজেলার চাঁদপাড়া গ্রামে অভিযান চালিয়ে এই ব্যক্তিকে আটক ও উল্লেখিত টাকা ও অলংকার উদ্ধার করা হয়।
থানা সূত্রে জানা গেছে, সম্প্রতি উপজেলার নারায়ণপুর ইউনিয়নের চাঁদপাড়া গ্রামের জহিরুল ইসলামের বাড়ি থেকে নগদ টাকা ও স্বর্ণালংকার চুরি হয়ে যায়। এই ঘটনায় জহিরুলের স্ত্রী মেহবুবা বাদী হয়ে গত ২ জুলাই সংশ্লিষ্ট থানায় একটি মামলা দায়ের করেন। পুলিশ অত্যন্ত গোপনীয়তা রক্ষা করে ঘটনার তদন্ত শুরু করে। একপর্যায়ে নিশ্চিত হয়ে থানা অফিসার ইনচার্জ আনোয়ার হোসেনের নেতৃত্বে এসআই মেহেদী হাসান মারুফ, এসআই সলিমুল হক, এসআই মিজানুর রহমান, এসআই উত্তম কুমার মন্ডল সঙ্গীয় ফোর্স নিয়ে রবিবার রাতে একই গ্রামের নাজির আলীর ছেলে হাসান আলীর বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করেন। আটকের পর হাসান আলীর স্বীকারোক্তিতে ওই বাড়ি থেকে চুরি যাওয়া স্বর্ণের চেইন বিক্রির নগদ ৮০ হাজার টাকা, ১ জোড়া স্বর্ণের চুড়ি, কানের দুল ২ জোড়া, ৫টি আংটি, কানের বেলকুলি ১ জোড়া, কানের রিং ১ জোড়া, রুপার ২ জোড়া নুপুর, চুড়ি ২ জোড়া ও ১টি আংটি উদ্ধার করা হয়।
থানা অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন আসামি আটক, নগদ টাকা ও অলংকার উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বলেন, আটক হাসান আলীকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
এমএসএম / এমএসএম
নজরুল বর্ষ উপলক্ষ্যে সাংস্কৃতিক প্রতিযোগিতা সুষ্ঠুভাবে বাস্তবায়নে ময়মনসিংহে মতবিনিময় সভা
নেত্রকোণার কেন্দুয়া পৌরসভার অনুমোদন ছাড়াই বাসা নির্মাণকাজ--নির্বাহী কর্মকর্তার পরিদর্শনে কাজ বন্ধ
লোকালয় থেকে উদ্ধারকৃত অজগর কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত
উত্তরাঞ্চলের শিক্ষা ব্যবস্থায় আরেকটি মাইলফলক
সুবর্ণচরে নারী, শিশু, ব্রাককর্মীসহ ৩ মরদেহ উদ্ধার
ঠাকুরগাঁওয়ের রুহিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে ইউএনও শিক্ষার মান উন্নয়ন ও ৪টি ক্লাব গঠনের নির্দেশ
কুড়িগ্রামে জমিজমা নিয়ে সংঘর্ষ, স্বামী-স্ত্রীসহ আহত ৫
হানিট্রাপের অভিযোগ সেনাসদস্যের সম্মানহানি তদন্ত দাবি
চাঁদপুর যাত্রী টার্মিনাল প্রকল্প নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে মায়ার লিমিটেড ও কবিরস সিন্ডিকেট জেভি
ভূরুঙ্গামারী থানা জেলার শ্রেষ্ঠ, সেরা সার্কেল এএসপি মুনতাসির ও ওসি আজিম
শাহরাস্তিতে সরকারি গাছ কাটার টাকা ফেরত দিলেন বিএনপি নেতা
মেহেরপুরে ৭০ মেধাবী শিক্ষার্থীকে জেলা পরিষদের বৃত্তি প্রদান