চৌগাছায় বিষধর সাপের কামড়ে এক নারীর মৃত্যু
যশোরের চৌগাছায় বিষধর সাপের কামড়ে এক নারীর মৃত্যু হয়েছে। নিহত বিপদী রানী ওরফে সুন্দরী (৪৫) উপজেলার সুখপুকুরিয়া ইউনিয়নের বাগপাড়া গ্রামের বশিবাগ কুমারের মেয়ে ও স্বামী পরিত্যক্তা। সোমবার সকালে নিজ বসত ঘরে তাকে সাপে দংশন করে। স্থানীয়রা দ্রুত উদ্ধার করে চৌগাছা হাসপাতালে নিলে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য যশোরে রেফার করেন। চৌগাছা হতে যশোর যাওয়ার সময় পথিমধ্যে চুড়ামনকাটি পৌঁছালে তার মৃত্যু হয়।
সুখপুকুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হবিবর রহমান হবি মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, মেয়েটি স্বামী পরিত্যক্তা ছিল এবং তার ভাইয়ের কাছেই থাকত। সোমবার সকালে সাপে কামড়ানোর পর যশোর নেওয়ার পথে সে মারা যায়। এদিন দুপুরেই তার দাহ সম্পন্ন হয়েছে।
এমএসএম / এমএসএম
আনোয়ারায় কবর খননে বাধা ও মারধরের ঘটনায় মূল আসামী গ্রেপ্তার
ও বাল্যবিবাহ রোধে কাজ করছে ফ্রেন্ডশিপ
বাংলাদেশ মহিলা পরিষদ মধুখালী সাংগঠনিক জেলা শাখার ৫ম সম্মেলন
মহাসড়কে বস্তাভর্তি ৫৪৬ পিস ভারতীয় কিটক্যাট চকলেট উদ্ধার
না ফেরার দেশে কিংবদন্তি চক্ষু চিকিৎসক অধ্যাপক রবিউল
আনোয়ারায় প্রকাশ্যে ছুরিকাঘাতের ঘটনায় মূল আসামী গ্রেপ্তার
আত্রাই নদী থেকে অবিবাহিত মানসিক প্রতিবন্ধী বৃদ্ধের লাশ উদ্ধার
মৌলভীবাজারে পবিত্র আশুরার তাৎপর্য শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত
আন্তর্জাতিক মাদকবিরোধী দিবসে টঙ্গীতে জামায়াতের বর্ণাঢ্য র্যালি : মাদকমুক্ত সমাজ গড়ার আহ্বান
বারহাট্টায় এমপির হস্তক্ষেপে সংস্কার হচ্ছে অতি গুরুত্বপূর্ণ সড়ক
খুঁটির জোরে ডেপুটেশনে ৭ বছর পিডি: রাকাব এসইসিপি প্রকল্পে ৪২ কর্মচারীর কর্মবিরতিতে অচলাবস্থা
পাগলা মসজিদে সাড়ে ৩ ঘণ্টায় পাওয়া গেল ১০ কোটি টাকা, গণনা চলছে
বকেয়া বিদ্যুৎ বিল আদায়ে গিয়ে পল্লী বিদ্যুতের কর্মীদের লাঞ্ছিত করার অভিযোগ, খালিয়াজুরী থানায় মামলা
Link Copied