বাকেরগঞ্জে বাসায় ঢুকে ৬৫ বছরের বৃদ্ধকে কুপিয়ে হত্যা
বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার ভরপাশা ইউনিয়নের ৪ নং ওয়ার্ড দুধলমৌ গ্রামে আব্দুস সত্তার হাওলাদার (৬৫) নামের এক অবসরপ্রাপ্ত ফ্যামিলি প্ল্যানিং কর্মীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
আজ ১৫ জুলাই (মঙ্গলবার) দুপুর ১২টা ৩০ মিনিটে তার নিজ বাসভবনে ধারালো ছুরি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায় এক দুর্বৃত্ত।
স্থানীয়রা গুরুতর অবস্থায় আব্দুস সত্তার হাওলাদারকে উদ্ধার করে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক নাহিদ হাসান তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুল কালাম আজাদ বলেন, "ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। প্রাথমিক ধারণা, পূর্ব শত্রুতার জেরে এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। এ বিষয়ে একটি মামলার প্রস্তুতি চলছে।"
এমএসএম / এমএসএম
সাভারে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল
ইজিবাইক চালককে অচেতন করে ছিনতাই
বাগেরহাটের ফকিরহাটে পুলিশের অভিযান ইয়াবা ট্যাবলেট, দেশীয় অস্ত্র ও নগদ টাকা উদ্ধার, ৪ জন গ্রেফতার
রূপায়ণ হাউজিং ও ডক্টরস ফাউন্ডেশনের মধ্যে চুক্তি স্বাক্ষর
ধামইরহাটে বেগম খালেদা জিয়ার ৮১ তম জন্মদিন উপলক্ষে দোয়ার মহাফিল ও আলোচনা
মাদারীপুরে জেলা প্রশাসনের শরীরচর্চা ও বৃক্ষরোপণ কর্মসূচি
দুমকি ইউএনওকে অপসারণে ৭২ ঘণ্টার আল্টিমেটাম
পটুয়াখালী জেলা ছাত্র জমিয়তের সদস্য সম্মেলন ও কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত
গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী আজ
কুড়িগ্রাম জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের নির্বাচনে সভাপতি হাসান, সম্পাদক রাসেল
টাঙ্গাইলে খাল দখল করে পৌরসভার ৭ মার্কেট : অস্তিত্ব সংকটে শ্যামা বাবুর খাল
পটুয়াখালীতে অবসরপ্রাপ্ত ৫৩৮ শিক্ষক কর্মচারীর কল্যাণ ট্রাস্টের অর্থ প্রধান অনুষ্ঠান