ঢাকা শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬

সাকিব থাকাকালে দল নিয়ে বিলাসিতার সুযোগ ছিল : সালাউদ্দিন


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৫-৭-২০২৫ বিকাল ৫:৩৮

প্রায় বছর খানেক ধরে জাতীয় দলে নেই সাকিব আল হাসান। অনেকে লাল-সবুজের জার্সিতে সাকিবের শেষটাও দেখে ফেলেছেন। গেল কিছু দিন ধরে সাকিবকে নিয়ে আবারও আলোচনা চলছে। এর মধ্যেই টাইগার অলরাউন্ডারকে নিয়ে মন্তব্য করলেন কোচ মোহাম্মদ সালাউদ্দিন। 

শ্রীলঙ্কার বিপক্ষে শেষ টি-টোয়েন্টি ম্যাচের আগের দিন আজ মঙ্গলবার সংবাদ সম্মেলনে আসেন বাংলাদেশ দলের সিনিয়র সহকারী এই কোচ। সেখানে সাকিব আল হাসান না থাকায় বিলাসিতারও সুযোগ নেই বলে দাবি করেন সালাউদ্দিন।

সাকিব থাকলে একজন ব্যাটার কম, না হয় একজন বোলার কম নিয়ে খেলতে হয় টাইগারদের। আবার সব ঠিকঠাক রাখতে গেলে একাদশ নিয়ে হচ্ছে সমালোচনা।

জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ সালাউদ্দিন বলছিলেন, ‘আমাদের লাক্সারি করার সুযোগ থাকে না। অনেক সময় ব্যাটার শর্টেজ, অনেক সময় বোলার শর্টেজ। সাকিব থাকাকালে লাক্সারির সুযোগ ছিল, একটা এক্সট্রা ব্যাটার বা বোলার খেলাতে পারতাম।'

পরে সালাউদ্দিন আরও যোগ করেন, ‘দলের শক্তি অনুযায়ী আমাদের চলতে হয়। সেভাবেই টিম সেটআপ করি। আমরা জানি নাসুমকে খেলালে বেনিফিট হতে পারে, কিন্তু তখন হয়ত রিশাদকে বসাতে হবে বা অন্য কাউকে। সব দিকে ব্যালেন্স করে দল করতে হয়। যেহেতু ব্যাটিংয়েও তাকাতে হয়, ব্যাটার কতজন আছে, কে ফর্মে বা অফ ফর্মে আছে। এ কারণে বলব যেটাই চেষ্টা করি সবাই মিলেই করি। চেষ্টা করি সম্ভাব্য সেরা একাদশ খেলানোর।’

এমএসএম / এমএসএম

১৩৫ মিলিয়ন ইউরোতে বারকোলাকে পাচ্ছে লিভারপুল

দিনুশার ব্যাটে আটকে আছে ভারতের জয়

বাংলাদেশে-জিম্বাবুয়েকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ খেলবে আফগানিস্তান

চ্যাম্পিয়ন্স লিগ ড্র : ৩৬ দল নিয়ে নিশ্চিত হলো চার পট

মার্টিনেজকে দলে নিতে আলোচনায় নেমেছে চেলসি

এমবাপের হ্যাটট্রিকে প্রতিপক্ষকে উড়িয়ে দিলো রিয়াল

ফিফা টুর্নামেন্ট বয়কটের হুমকি থেকে সরছে উয়েফা, ইনফান্তিনোর বিপক্ষে ইতালি

শুরু হলো কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল

বাংলাদেশের সঙ্গে শেষ টেস্টের পর অস্ট্রেলিয়ার সমালোচনায় মাতলেন গাভাস্কার

বাংলাদেশকে ১০০-তে ৮০ দিলেন হাসান মাহমুদ

লম্বা সময়ের চুক্তিতে সিটি ছেড়ে টটেনহ্যামে ব্রাজিল ফরোয়ার্ড

১৪৩১ কোটি টাকায় ম্যানচেস্টার সিটিতে মরক্কোর আইয়ুব বুয়াদ্দি

স্টার্কের সঙ্গে কী কথা হয়েছিল জানালেন শরিফুল