ঢাকা বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

কটিয়াদীতে জুলাই পুনর্জাগরণে গ্রাফিতি অঙ্কন কর্মসূচি পরিদর্শন করলেন ইউএনও


জজ মিয়া, কটিয়াদী photo জজ মিয়া, কটিয়াদী
প্রকাশিত: ১৫-৭-২০২৫ বিকাল ৫:৩৯

কিশোরগঞ্জের কটিয়াদীতে জুলাই পুনর্জাগরণ উপলক্ষে গ্রাফিতি অঙ্কন কর্মসূচি চলছে। এই কর্মসূচি পরিদর্শন করেছেন কটিয়াদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাঈদুল ইসলাম।

মঙ্গলবার (১৫ জুলাই) সরেজমিনে গিয়ে দেখা যায়, সারাদেশের ন্যায় কটিয়াদী উপজেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা '২৪-এর রঙে গ্রাফিতি ও চিত্রাঙ্কন' প্রতিযোগিতায় অংশ নিচ্ছে।

এ সময় কটিয়াদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাঈদুল ইসলাম বলেন, "খুবই আনন্দঘন পরিবেশে চলছে আমাদের কর্মসূচি। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে চলছে এই প্রতিযোগিতা। প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্যে যারা ১ম, ২য় ও ৩য় স্থান অধিকার করবে, তারা জেলা পর্যায়ে লড়বে। পরে তারা জেলাতে বিজয়ী হয়ে জাতীয় পর্যায়ে লড়ে প্রধান উপদেষ্টার কাছ থেকে পুরস্কার গ্রহণের সুযোগ পাবে।"

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইফুল ইসলাম, মুরুমদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলাউদ্দিন সাবেরী, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক তশরিফুল হাছিব, উপজেলা প্রেসক্লাবের সভাপতি সৈয়দ মুরছালিন দারাশিকো, কটিয়াদী মডেল প্রেস ক্লাবের সভাপতি সাইফুল ইসলাম, কটিয়াদী সাংবাদিক ফোরামের সভাপতি মোঃ নজরুল ইসলাম, কটিয়াদী মডেল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জজ মিয়া, উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম রাজন সহ উপজেলায় কর্মরত কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ।

এমএসএম / এমএসএম

নজরুল বর্ষ উপলক্ষ্যে সাংস্কৃতিক প্রতিযোগিতা সুষ্ঠুভাবে বাস্তবায়নে ময়মনসিংহে মতবিনিময় সভা

নেত্রকোণার কেন্দুয়া পৌরসভার অনুমোদন ছাড়াই বাসা নির্মাণকাজ--নির্বাহী কর্মকর্তার পরিদর্শনে কাজ বন্ধ 

লোকালয় থেকে উদ্ধারকৃত অজগর কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত

উত্তরাঞ্চলের শিক্ষা ব্যবস্থায় আরেকটি মাইলফলক

সুবর্ণচরে নারী, শিশু, ব্রাককর্মীসহ ৩ মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ের রুহিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে ইউএনও শিক্ষার মান উন্নয়ন ও ৪টি ক্লাব গঠনের নির্দেশ

কুড়িগ্রামে জমিজমা নিয়ে সংঘর্ষ, স্বামী-স্ত্রীসহ আহত ৫

হানিট্রাপের অভিযোগ সেনাসদস্যের সম্মানহানি তদন্ত দাবি

চাঁদপুর যাত্রী টার্মিনাল প্রকল্প নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে মায়ার লিমিটেড ও কবিরস সিন্ডিকেট জেভি

ভূরুঙ্গামারী থানা জেলার শ্রেষ্ঠ, সেরা সার্কেল এএসপি মুনতাসির ও ওসি আজিম

শাহরাস্তিতে সরকারি গাছ কাটার টাকা ফেরত দিলেন বিএনপি নেতা

মেহেরপুরে ৭০ মেধাবী শিক্ষার্থীকে জেলা পরিষদের বৃত্তি প্রদান

কেডিএর সেবা ও মাস্টার প্ল্যান নিয়ে অভয়নগরে মতবিনিময়