ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

লাকসামে তারেক রহমানকে কটুক্তির প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল


দেবব্রত পাল বাপ্পী, লাকসাম  photo দেবব্রত পাল বাপ্পী, লাকসাম
প্রকাশিত: ১৬-৭-২০২৫ দুপুর ১২:৪০

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে উসকানিমূলক বক্তব্য এবং সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও ষড়যন্ত্রমূলকভাবে দেশকে অস্থিতিশীল করার চেষ্টার প্রতিবাদে গত সোমবার (১৪ জুলাই) বিকেলে লাকসাম উপজেলা ও পৌরসভা বিএনপি (সাবেক এমপি মরহুম কর্নেল আনোয়ারুল আজিম ও সামিয়া আজিম দোলা সমর্থিত)-এর নেতাকর্মীরা ফতেহপুর দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি লাকসাম শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।

এ সময় বিক্ষোভকারীরা তারেক রহমান ও জিয়াউর রহমানের বিরুদ্ধে কটুক্তিকারীদের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেয়। বিক্ষোভ মিছিল থেকে ছাত্র-জনতা চরমোনাইর অপরাজনীতির সমালোচনা করে এবং তারেক রহমানকে কটুক্তিকারীদের কঠিন হুঁশিয়ারি দেয় নেতারা।

এ সময় উপস্থিত ছিলেন লাকসাম উপজেলা বিএনপি নেতা হাজী জসিম উদ্দিন, আমির হোসেন, সৈয়দ শরীফ হোসেন, খাজা আহমেদ, হালিম মিয়া, আব্দুল কাইয়ুম। লাকসাম উপজেলা যুবদল নেতা জাহিদুল ইসলাম, শাহজাহান, কাউসার, মন্টু, শিপন, জনি, ইয়াছিন, হেলাল, সুমন। পৌরসভা যুবদল নেতা মশু, মনির, বিল্লাহ, সাগর, মহিন, সালাউদ্দিন। স্বেচ্ছাসেবক দল নেতা রানা, খসরু, খোরশেদ। ছাত্রদল নেতা আলমগীর, মিজান, রাহুল, রাহাত সহ লাকসাম উপজেলা ও পৌরসভা বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

এমএসএম / এমএসএম

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত