ঢাকা বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬

অনলাইন স্ক্যামের শিকার অভিনেত্রী


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৬-৭-২০২৫ দুপুর ১২:৫৯

ভারতীয় অভিনেত্রী অর্চনা পুরান সিং সম্প্রতি এক ভয়াবহ অনলাইন প্রতারণার শিকার হয়েছেন। দুবাই ভ্রমণে গিয়ে স্কাইডাইভিংয়ের টিকিট বুক করতে গিয়ে লাখ টাকা প্রতারণার শিকার হয়েছে। 

ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, এই ঘটনায় শুধু অর্চনা নন, স্তম্ভিত তার স্বামী অভিনেতা পারমিত শেঠি এবং দুই ছেলে আর্যমান ও আয়ুষ্মানও।

বর্তমানে পরিবার নিয়ে ইউটিউব চ্যানেলে এক ভিডিও বার্তায় এই অভিনেত্রী তার ভক্তদের সঙ্গে এই তিক্ত অভিজ্ঞতা ভাগ করেছেন। অর্চনা পুরান সিং জানান, তিনি দুবাইয়ের ‘আইফ্লাই দুবাই’ ইনডোর স্কাইডাইভিংয়ের জন্য তিনটি স্লট বুক করেছিলেন। 

কিন্তু সেখানে পৌঁছানোর পর জানতে পারেন, তাদের নামে কোনো বুকিং নেই। ভিডিওতে অর্চনা হতাশা প্রকাশ করে বলেন, ‘আমরা তিনটি স্লট বুক করেছিলাম কিন্তু এই মহিলা বলছেন যে আমাদের কোনো বুকিং নেই।’ 

‘আমরা প্রতারিত হয়েছি, যে ওয়েবসাইট থেকে আমরা অর্থ প্রদান করেছি তা আসল ছিল না। আমরা দুবাইতে আমাদের টাকা হারিয়েছি। আমি বিশ্বাস করতে পারছি না দুবাইয়ের মতো একটি শহরে এটি ঘটেছে যেখানে এত কঠোর আইন রয়েছে।’

এই ঘটনায় বিস্মিত পারমিত শেঠিও। অভিনেত্রী আরও যোগ করেন, ‘হাজার হাজার টাকা খোয়া গেছে এবং এখন আমরা ভাবছি এটাও কোনো স্ক্যাম নয় তো?’

এমএসএম / এমএসএম

কানজয়ী নির্মাতাকে এবার পাঁচ বছরের কারাদণ্ড দিলো ইরানের আদালত

মধ্যবিত্ত পরিবারের সুখ-দুঃখের গল্পের এই নাটক

নেগেটিভ চরিত্রের খোঁজে

কম বয়সী নায়িকার সঙ্গে রোমান্স নিয়ে নির্মাতাকে যা বলেছিলেন নাসিরুদ্দিন

শাহরুখ খান বললেন, ‘খুনি নই, আমি প্রেমিক’

চিত্রনায়িকা পপির মা আর নেই

নতুন লুকে সাই পল্লবী

হাইকোর্টের নির্দেশে স্বস্তি পেলেন ইমরান

সাইবার পুলিশের দ্বারস্থ বিজয়-রাশমিকা

আবার এক পর্দায় কিংবদন্তি আবুল হায়াত ও ডলি জহুর

কী কারণে কাজ কমিয়েছেন সাদিয়া আয়মান?

ফজলুল হক স্মৃতি পুরস্কার ২০২৬ পেলেন মাহমুদা চৌধুরী—মেজবাউর রহমান সুমন

সালমান, টাইগার ছাড়াও নিশানায় ছিলেন আমির ও ইমরান হাশমি