ঢাকা রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

সুবর্ণচর দলিল লেখক সমিতির শোকসভা, দোয়া ও চেক হস্তান্তর


ইমাম উদ্দিন সুমন, সুবর্ণচর photo ইমাম উদ্দিন সুমন, সুবর্ণচর
প্রকাশিত: ১৬-৭-২০২৫ দুপুর ৩:৪৮

নোয়াখালীর সুবর্ণচরে প্রবীণ দলিল লেখক মরহুম আব্দুল কুদ্দুস মিয়া এবং মরহুম আব্দুল করিম নিজামের স্মরণে শোকসভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার (১৬ জুলাই) বেলা ১২টায় সুবর্ণচর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস মিলনায়তনে এই দোয়ার আয়োজন করে সুবর্ণচর উপজেলা দলিল লেখক সমিতি।

সুবর্ণচর উপজেলা দলিল লেখক সমিতির সাংগঠনিক সম্পাদক নাহিদ উদ্দিনের সঞ্চালনায় ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সুবর্ণচর সাব-রেজিস্ট্রি অফিস কর্মকর্তা নাজমুল হাসান। বিশেষ প্রধান বক্তার বক্তব্য রাখেন সুবর্ণচর উপজেলা দলিল লেখক সমিতির সভাপতি আনোয়ার হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাসুদ মাহমুদ, দলিল লেখক মাঈন উদ্দিন সহ সুবর্ণচর উপজেলা দলিল লেখক সমিতির নেতৃবৃন্দ।

এ সময় আরও উপস্থিত ছিলেন সুবর্ণচর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সারোয়ার্দী, চরজুবিলী ইউনিয়ন উত্তর শাখা যুবদলের আহ্বায়ক মাঈন উদ্দিন, চরজব্বর ডিগ্রি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুল্লাহ আল আরিফ প্রমুখ।

বক্তারা মরহুম আব্দুল কুদ্দুস মিয়াআব্দুল করিম নিজামের সৎ ও ন্যায়পরায়ণ বর্ণাঢ্য জীবনযাপনের স্মৃতিচারণ করেন এবং তাদের শোকাহত পরিবারের জন্য দোয়া করেন। দোয়া মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা ক্বারী আব্দুল মান্নান। পরে মরহুম নিজামের পরিবারকে সুবর্ণচর উপজেলা দলিল লেখক সমিতির পক্ষ থেকে দেড় লাখ টাকার চেক প্রদান করা হয়।

এমএসএম / এমএসএম

বেনাপোল ইমিগ্রেশনে স্বর্ণসহ পাসপোর্ট যাত্রী আটক

নওয়াপাড়ায় সিজারের পর নারীর মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ

আদমদীঘি প্রেসক্লাবের নতুন কমিটি: সভাপতি হাফিজার, সম্পাদক মেহেদী

মুরাদনগরে যুবলীগের মিছিলের পর রাতভর অভিযান, ইউপি সদস্যসহ গ্রেপ্তার ১৫

ময়মনসিংহে জেলা প্রশাসক উইমেন্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু

মেহেরপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে কটূক্তির অভিযোগে হিন্দু যুবক আটক

রাবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামে সভাপতি ছাদিক, সম্পাদক সুজা

পানি আনতে গিয়ে ধর্ষণের স্বীকার বাকপ্রতিবন্ধি নারী, পাঁচ মাসের অন্তঃসত্ত্বা

মুক্তিযোদ্ধা গেজেটে অন্তর্ভুক্তি দাবিতে বাগেরহাটে অবসরপ্রাপ্ত ইপিআর সদস্যের সংবাদ সম্মেলন

ভোলায় ফেসবুক পোস্টকে কেন্দ্র করে নারীকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার-২

শান্তিগঞ্জ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন

আমরা পুলক চ্যাটার্জী মৃত্যুর শ্বেতপত্র চাই: এমপি সরোয়ার

পটুয়াখালীতে জমিয়তে উলামায়ে ইসলামের প্রতিনিধি সভায় ৩টি পৌরসভার মেয়র প্রার্থীর নাম ঘোষনা