ঢাকা সোমবার, ১৭ আগস্ট, ২০২৬

ধামরাইয়ে চাঁদাবাজির মামলায় ইউপি সদস্য গ্রেপ্তার


সোহেল রানা, ধামরাই photo সোহেল রানা, ধামরাই
প্রকাশিত: ১৬-৭-২০২৫ দুপুর ৪:২২

ঢাকার ধামরাইয়ে চাঁদাবাজির একটি মামলায় মোঃ মোতালেব হোসেন (৫৫) নামে একজন ইউপি সদস্যকে গ্রেপ্তার করেছে ধামরাই থানা পুলিশ। এই ঘটনায় পুলিশ বাদী হয়ে ৩ জনের নাম উল্লেখ করে এবং ১০-১২ জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা দায়ের করেছে।

আজ বুধবার (১৬ জুলাই) সকালে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে। এর আগে গতকাল মঙ্গলবার (১৫ জুলাই) দিবাগত রাতে পুলিশ অভিযান চালিয়ে সূয়াপুর ইউনিয়নের শিয়ালকুল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মনিরুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারকৃত মোতালেব হোসেন উপজেলার সূয়াপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মেম্বার। তিনি শিয়ালকুল এলাকার মৃত শুকরা মাঝির ছেলে।

মামলার আসামিরা হলেন, সূয়াপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মাহফুজ রহমান শিমুল, ইউপি সদস্য মোঃ মোতালেব হোসেনমোঃ শাহীন সহ অজ্ঞাত ১০-১২ জন। এরা সকলেই সূয়াপুর ইউনিয়নের বাসিন্দা।

মামলার সূত্রে জানা যায়, সূয়াপুর ইউনিয়নের দেলধা গ্রামের মজিবর রহমান দেলধা মৌজায় সরকারি ৬৩ শতাংশ জমি লিজ নিয়ে ভোগদখল করে আসছেন। গত ২৭/০১/২৫ইং তারিখে সেই জমিতে মাহফুজ রহমান শিমুল রাজনৈতিক দলের প্রভাব খাটিয়ে তার লোকজনকে নিয়ে জমিতে গিয়ে সাইনবোর্ড লাগিয়ে ৫ লাখ টাকা চাঁদা দাবি করেন। মজিবর তাদের চাঁদা দিতে অস্বীকার করলে তাকে প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হয়। এছাড়া এলাকার বিভিন্ন মানুষের জমি ক্রয়-বিক্রয় ও ভবন নির্মাণে এবং সাধারণ মানুষদের রাজনৈতিক মামলার ভয় দেখিয়ে তারা চাঁদা আদায় ও দাবি করে আসছে। তাদের ভয়ে কেউ মামলা করতে সাহস পায় না।

ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মনিরুল ইসলাম সাংবাদিকদের জানান, "সূয়াপুর এলাকায় রাজনৈতিক প্রভাব খাটিয়ে শিমুল, ইউপি সদস্য মোতালেব এবং শাহীন সাধারণ মানুষের কাছে বিভিন্ন সময়ে চাঁদা দাবি করে আসছে। এর পরিপ্রেক্ষিতে থানায় একটি মামলা হয়েছে। সেই মামলায় আসামি সূয়াপুর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য মোতালেবকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের অভিযান চলমান রয়েছে।"

এমএসএম / এমএসএম

তারাগঞ্জে বিভিন্ন কর্মসূচিতে এমপি ব্যারিস্টার শাকিলা ফারজানা

বিতর্কিত এসআই নেয়ামতের বিরুদ্ধে ঘুষ-চাঁদাবাজির মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ

গৌরনদীতে গভীর রাতে সৌদি প্রবাসীর বাড়ির দেয়াল ও সিসিটিভি ক্যামেরা ভাঙচুর

রূপসার ফখরুল হত্যার ঘটনায় ‘কাটাপ্পা’ গ্রেপ্তার

কাছাইট গ্রামের কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান মহারাজ আর নেই

শিক্ষার্থীদের বইমুখী করতে পেকুয়ায় গ্রন্থপাঠ কার্যক্রম

অভয়নগরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন, চার চাষিকে পুরস্কার

শ্রীনগরে মদ্যপ অবস্থায় কৃষক দল নেতার নাচগানের ভিডিও ভাইরাল

পটুয়াখালীতে ‘জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন

নেত্রকোণার কলমাকান্দায় ছয় দফা দাবিতে দুই বিদ্যালয়ের শিক্ষার্থীদের মানববন্ধন-সহস্রাধিক শিক্ষার্থী-অভিভাবকের অংশগ্রহণ

উলিপুরে জাতীয় মৎস পক্ষের উদ্বোধন

মাছের পোনা অবমুক্তকরণের মাধ্যমে গোপালগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬ এর উদ্বোধন

চরম অনিশ্চয়তায় কাটছে কিশোর রাহুলের জীবন