ঢাকা বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬

বারহাট্টায় বিএনপি'র বিক্ষোভ মিছিল


বারহাট্টা (নেত্রকোনা) প্রতিনিধি photo বারহাট্টা (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশিত: ১৬-৭-২০২৫ বিকাল ৫:৫৪

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে ষড়যন্ত্র ও কটুক্তির প্রতিবাদে নেত্রকোনার বারহাট্টায় বিএনপির বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার (১৬ জুলাই) বিকালে বারহাট্টা উপজেলা বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ মিছিলটি সফল করার জন্য সকাল থেকে উপজেলার বিভিন্ন অঞ্চল থেকে বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের লোকজন দলে দলে খন্ড খন্ড মিছিল নিয়ে দলীয় কার্যালয় বারহাট্টা মডেল মোড়ে এসে জমায়েত হন। পরে 'ষড়যন্ত্র হয়নি শেষ - সজাগ থাকো বাংলাদেশ' এমন স্লোগানে বারহাট্টা মডেল মোড় থেকে মিছিলটি শুরু হয়ে বারহাট্টা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে গোপালপুর বাজারে এসে শেষ হয়।

উপজেলা বিএনপি'র সভাপতি মোঃ মোস্তাক আহমেদ এর সভাপতিত্ব ও সাধারণ সম্পাদক আলহাজ্ব আশিক আহমেদ কমলের সঞ্চালনায় গোপালপুর বাজারে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বক্তারা বলেন, "তারেক রহমান বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দেশের ৩ বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য সন্তান এবং বিএনপি‘র ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তারেক রহমানকে নিয়ে নানামুখী ষড়যন্ত্র চলছে। তাকে নিয়ে কটুক্তি কোনোভাবেই মেনে নেওয়া হবে না। দেশের সুন্দর পরিবেশকে অশান্ত না করে, গণতন্ত্রের ধারা বজায় রেখে দেশকে সামনের দিকে এগিয়ে নিতে কটুক্তিকারীদের আহ্বান জানানো হয়। যারা বিএনপি’র নামে এই ষড়যন্ত্র করছেন তাদের পরিণাম ভালো হবে না মর্মেও সতর্ক করে দেন।

এমএসএম / এমএসএম

মধুখালীর অসুস্থ হাসপাতালকে চিকিৎসা দিচ্ছে ডা. আল আমিন সারোয়ার,পুনরায় সিজার চালু

মামলা হলেও গ্রেপ্তার নেই: টুঙ্গিপাড়ায় বৃদ্ধার গাছ কেটে বসতভিটা দখলের অভিযোগ

চাঁদপুরে ক্রীড়া প্রতিযোগিতার নামে ২ লাখ ২০ হাজার টাকা চাঁদা আদায়!

রাজশাহীতে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করায় সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি

মধুখালীর অসুস্থ হাসপাতালকে চিকিৎসা দিচ্ছে ডা. আল আমিন সারোয়ার,পুনরায় সিজার চালু

কম দামে ইলিশ বিক্রির নামে প্রতারণা, নড়াইলে চক্রের আরও ৪ সদস্য গ্রেপ্তার

জিয়ানগরে জাহাজ থেকে ২৩৬ পিস ইয়াবা ও লক্ষাধিক টাকা সহ নাবিক গ্রেফতার

বাগেরহাটের মোংলায় পলাতক থাকা ধর্ষন মামলার আসামী ভুয়া র‌্যাব কর্মকর্তা পারভেজ ব্যাপারী গ্রেফতার

মান্দায় মাদক ও কিশোর অপরাধ দমনে পুলিশের বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত

ভারত হাসিনাকে ফেরত দিলে গ্রেপ্তার করে জেলে পাঠানো হবে: শামা ওবায়েদ

স্কুলে যাওয়ার পথে ভটভটির ধাক্কায় প্রাণ গেল প্রথম শ্রেণির শিক্ষার্থী শিয়ামের

ফায়ার এক্সটিংগুইশার রিফিলের নামে নকল স্টিকার লাগিয়ে প্রতারণা, অভিযোগ ফায়ার কর্মকর্তার বিরুদ্ধে

মেহেরপুরে নারী উদ্যোক্তাদের দক্ষতা ও আর্থিক সাক্ষরতা বৃদ্ধিতে কর্মশালা