ঢাকা রবিবার, ৮ নভেম্বর, ২০২৬

ময়মনসিংহে ড্যাবের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত


প্রদীপ বিশ্বাস, ময়মনসিংহ photo প্রদীপ বিশ্বাস, ময়মনসিংহ
প্রকাশিত: ৮-১১-২০২৬ বিকাল ৫:১

 যথাযোগ্য মর্যাদা ও নানা আয়োজনের মধ্য দিয়ে ময়মনসিংহে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করেছে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) ময়মনসিংহ জেলা শাখা।
শনিবার (৭ নভেম্বর) বাদ এশা নগরীর লবঙ্গ রেস্টুরেন্টে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ড্যাব ময়মনসিংহ জেলা শাখার আহ্বায়ক ডাঃ এ কে এম ওয়ালীউল্লাহর সভাপতিত্বে সভায় সঞ্চালনা করেন জেলা শাখার সদস্যসচিব ডাঃ পারভেজ শামস।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড্যাব কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল শাখার সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক ডাঃ মোহাম্মদ আলী সিদ্দিকী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাঃ মোস্তফা জাহিদ কামাল, ড্যাব সিবিএমসিবি শাখার সাবেক সভাপতি উপাধ্যক্ষ অধ্যাপক ডাঃ মোঃ মুশেদ আলম, সাবেক আহ্বায়ক অধ্যাপক ডাঃ রুহুল কুদ্দুস রুপম, ড্যাব মচিমহা শাখার সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ডাঃ আল্লামা ইকবাল, মহানগর জিয়া পরিষদের সভাপতি প্রকৌশলী মোস্তাফিজুর রহমান, সাবেক ড্যাব নেতা ডাঃ কামাল উদ্দিন, শিক্ষক ঐক্যজোটের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, সাবেক অধ্যক্ষ সাইকুল ইসলাম মল্লিক, এভি বাকৃবি শাখার নেত্রী ওয়াহিদা ইয়াসমিন লিপি, জেলা জিয়া পরিষদের আসিফ মোহাম্মদ হামজা তালুকদার ও কোষাধ্যক্ষ মো. আজিজুল হক।
এ ছাড়া উপস্থিত ছিলেন বাকৃবির নেতা ড. জহিরুল আলম, শিক্ষক নেতা আব্দুস সাত্তার, ড্যাবের যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইমদাদ হোসেন, জেলা জিয়া পরিষদের সহ সভাপতি আব্দুল আউয়াল, ডাঃ সারবিন আজাদ, ড্যাব নেতা ডাঃ গোলাম মুর্তজা,
রূপালী ব্যাংকের কর্মকর্তা  ইন্জিনিয়ার মইনুল হাসান মনি,ফুলবাড়ীয়া উপজেলা জিয়া পরিষদের সভাপতি অ্যাডভোকেট মাহবুবুর রশীদ তামান্না, মহানগর জিয়া পরিষদের সহসভাপতি মো. আব্দুর রউফ, এিশাল উপজেলা জিয়া পরিষদের সভাপতি অধ্যাপক ইকবাল হোসেন,ময়মনসিংহ মেডিকেল কলেজ শাখার ড্যাব সদস্য অধ্যাপক ডা. আমিনুল ইসলাম শামীম, সদস্যসচিব মেহেদী হাসান এবং মমেক শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রিজভী আহমেদসহ ড্যাব ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ডাঃ মোহাম্মদ আলী সিদ্দিকী বলেন, দীর্ঘ ১৭ বছর ধরে গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন-সংগ্রামে রাজপথে সক্রিয় ছিলেন তাঁরা। দীর্ঘ প্রতিকূলতা পেরিয়ে আজ জেলা ড্যাবের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভায় অংশ নিতে পেরে তিনি সন্তোষ প্রকাশ করেন।
তিনি বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে কালুরঘাট বেতার কেন্দ্র থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায়। মুক্তিযুদ্ধের সময় তাঁর ভূমিকা এবং পরবর্তী সময়ে রাষ্ট্রপতি হিসেবে দেশ পরিচালনায় তাঁর অবদানের প্রশংসা করেন তিনি।
জিয়াউর রহমানের নেতৃত্ব, সাহসিকতা ও দেশপ্রেমের কথা তুলে ধরে তিনি বলেন, তাঁর রাজনৈতিক ও রাষ্ট্রীয় জীবনের বিভিন্ন দিক ইতিহাসের আলোকে মূল্যায়ন করা প্রয়োজন। মুক্তিযোদ্ধাদের অবদানকে যথাযথ সম্মান জানানো এবং মুক্তিযুদ্ধের চেতনা ও ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

আলোচনা সভায় বক্তারা দিবসটির ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরেন এবং দেশ ও জাতির কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

এমএসএম / এমএসএম

টাঙ্গাইলে বিনামূল্যে ৩ দিনব্যাপী সেলাই প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন ও হুইল চেয়ার বিতরণ

কুড়িগ্রামে গ্রামীণ খেলাধুলায় মেতে উঠল সব বয়সী মানুষ, ফিরল শৈশবের স্মৃতি

চিলমারীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ পালিত

কারিগরি ও প্রযুক্তিগত শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে: সমাজকল্যাণ মন্ত্রী

ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত

সিংড়ায় শশুর কর্তৃক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, লজ্বায় আত্নহত্যা

মান্দায় জাতীয় সমবায় দিবস পালন

কারিগরি ও প্রযুক্তিগত শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে: সমাজকল্যাণ মন্ত্রী

উল্লাপাড়ায় আমজাদের মৃত্যু ঘিরে রহস্য, হত্যার অভিযোগে আদালতে মামলা

গোপালগঞ্জে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে জয়পুরহাটে বিএনপির জনস্রোত, বিশাল র‍্যালি ও আলোচনা সভা

শ্যামনগরে জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

ময়মনসিংহে ড্যাবের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত