বিরামপুরে ফেনসিডিলসহ ২ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার
দিনাজপুরের বিরামপুরে ফেনসিডিলসহ বুলবুলি বেগম (৩৩) এবং আসমা বেওয়া (৬০) নামে দুই নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতারকৃত বুলবুলি বেগম উপজেলার জোতবানি ইউপির কসবা সাগরপুর গ্রামের সাহেব আলীর স্ত্রী এবং আসমা বেওয়া একই গ্রামের মৃত কিয়াম উদ্দিনের স্ত্রী।
থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন কুমার মহন্ত জানান, বুধবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি সীমান্তবর্তী এলাকা থেকে দুই নারী মাদক ব্যবসায়ী দেশের অন্যত্র মাদকদ্রব্য পাচারের উদ্দেশ্যে বিরামপুরের পথে রওনা হয়েছে। এমন সংবাদের ভিত্তিতে এসআই শাহজাহান সিরাজের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স পৌর শহরের পল্লবী মোড়ে অবস্থান নেয় এবং ওই দুই নারী মাদক ব্যবসায়ীকে আটক করে নারী কনস্টেবল দারা তাদের দেহ তল্লাশিপূর্বক আসামি বুলবুলি বেগমের ভ্যানিটিব্যাগে ৭ বোতল ও আসমা বেওয়ার দেহে ফিটিং অবস্থায় ৪ বোতল মোট ১১ বোতল এমকেডিলসহ তাদের গ্রেফতার করা হয়।
তিনি আরো জানান, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরপূর্বক আজ বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে দিনাজপুর আদালতে প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে থানা পুলিশ জিরো টলারেন্সে রয়েছে। তাই থানা এলাকায় নিয়মিত মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
এমএসএম / জামান
মান্দায় অনিয়মের অভিযোগে সড়ক থেকে সরিয়ে নেওয়া হচ্ছে নিম্নমানের ইটের খোয়া
ধনবাড়ীতে পুলিশের গাড়ির চাপায় মানসিক ভারসাম্যহীন নারী গুরুতর আহত
ঝিনাইদহে বাসর ঘরে তরুণীর ঝুলন্ত মরদেহ; পরিকল্পিত হত্যা দাবি করে স্বজনদের মানববন্ধনের প্রস্তুতি
টুঙ্গিপাড়ায় ৮৯ পূজামণ্ডপে নিরাপত্তার প্রস্তুতি, মাঠে ৫৫৪ আনসার
নুরনাহারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, মানববন্ধনে উত্তাল মনপুরা
রাজশাহী প্রেসক্লাব'কে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদ ও প্রতিক্রিয়া
মান্দায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত মকছেদ আলীর পাশে বিএনপি নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধি
দৃষ্টিহীন ইয়াসমিনের স্বপ্নপূরণে পাশে মনোহরদীর ইউএনও মাহমুদুল হাসান
মান্দায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত মকছেদ আলীর পাশে বিএনপি নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধি
মানবিক সহায়তায় প্রাণ ফিরে পেলেন অসহায় জয়গুন
হাটহাজারীতে কাজে আসছেনা কয়েক লাখ টাকায় নির্মিত ব্রিজ
ঘিওর-জাবরা ও ঘিওর-সিংজুরী রোডে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্ধোধন