বাঁশের খাঁচায় যার জীবন-সংসার
বাঁশের খাঁচায় চলে ষাটোর্ধ্ব মহরম আলীর জীবন-সংসার। হাঁস-মুরগি পালনের খাঁচা ঝুলিয়ে ভ্যানগাড়ি চালিয়ে গ্রামের বাজারে বাজারে ফেরি করে বাঁশের তৈরি পণ্য বিক্রি করেন তিনি। এই পণ্য বিক্রি করেই অভাবের সংসার চলে মহরম আলীর। জীবিকার প্রয়োজনে তিনি এ পেশায় প্রায় ৪০ বছর ধরে রয়েছেন। কুমিল্লার বিভিন্ন বাজারে ফেরি করে বাঁশের তৈরি হাঁস-মুরগির খাঁচা বিক্রি করে আসছেন তিনি। প্রতিদিন ১ হাজার থেকে ১৫০০ টাকার বাঁশের পণ্য বিক্রি হয় তার, খরচ বাদে লাভ থাকে ৩০০ থেকে ৪০০ টাকা, যা দিয়ে চলে এই অভাবের সংসার।
মহরম আলীর বাড়ি কুমিল্লার বরুড়া উপজেলার ভাউকসার ইউনিয়নের মুগগাঁও গ্রামে। স্ত্রীসহ দুই ছেলে ও তিন মেয়ে নিয়ে ৭ জনের সংসার তার। এই ব্যবসা করেই দিয়েছেন ৫ ছেলে-মেয়ের বিয়ে। ছেলেরা এখন রাজমিস্ত্রির কাজ করেন, নিজেরা থাকছেন আলাদা সংসারে। মেয়েরা আছেন সুখে-শান্তিতে শ্বশুরবাড়িতে। উপজেলার ভাউকসার বাজারে বাঁশের পণ্য বিক্রি করার সময় এসব কথা বলেন মহরম আলী।
তিনি জানান, দীর্ঘদিনের এই পেশা ধরে রাখতে এখনো পরিশ্রম করে যাচ্ছেন। সপ্তাহে ২/৩ দিন বরুড়ার দক্ষিণ অঞ্চল পাঁচপুকুরিয়া থেকে বাঁশের খাঁচা কিনে নিয়ে আসতে হয়। তারপর বিক্রি করেন কাছের বাজারগুলোতে।
মহরম আলী বলেন, "এখন আর আগের মতো শরীরে শক্তি পাই না। আগে বরুড়ার অনেক বাজারে গিয়ে বিক্রি করতাম। একবাড়িয়া, পোয়েলগাছা, আড্ডা, মুদাফরগঞ্জ বাজারে যখন আগে এগুলো নিয়ে যেতাম, নিমিষেই সব বিক্রি হয়ে যেত। এখন এলাকার আশেপাশের বাজারগুলোতে বসে বসে বিক্রি করি। সপ্তাহে দুইদিন ভাউকসার বাজারে বসি এই পণ্যগুলো নিয়ে। কখনো কখনো এলাকায় ঘুরে বিক্রি করি। আগে বাঁশের পণ্য অনেক ধরনের আনলেও এখন শুধু বাঁশের খাঁচা বিক্রি করি। প্রতিবার ৪০টা করে খাঁচা কিনে নিয়ে আসি। এগুলো বিক্রি শেষ হলে আবার আনি। প্রতিটা ১২০ টাকা করে কিনে, বিক্রি করা হয় ১৫০/১৬০ টাকা করে। প্রতিদিন এক থেকে দেড় হাজার টাকার মতো বিক্রি করতে পারি। কয়েক বছর আগেও যেখানে প্রতিদিন ৩ হাজার এর ওপর বিক্রি করতে পারতাম। কিন্তু এখন প্লাস্টিক পণ্যের কারণে আমাদের এই ব্যবসায় কিছুটা ধস পড়েছে।"
তিনি আরও জানান, এনজিও থেকে ঋণ নিয়ে বাঁশের খাঁচা কিনে বিক্রি করেন। সেই লাভের টাকা দিয়েই ঋণ শোধ করা, সংসার চালানো সব হয়। তবে এনজিওর ঋণের সুদ বেশি। যদি স্বল্প সুদে সরকারিভাবে ঋণ পাওয়া যেত, তাহলে তার জন্য খুব উপকার হতো।
এমএসএম / এমএসএম
ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার
এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ