মেহেরপুরে হিরোইনসহ ১ জন আটক
মেহেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক বিদ্যুৎ বিহারী নাথের নেতৃত্বে হেরোইনসহ ১ জনকে আটক করা হয়েছে।
গতকাল বুধবার (১৬ জুলাই) মেহেরপুর সদর উপজেলার বন্দর পিটিআইয়ের সামনে অভিযান চালিয়ে ইসরাফিল হোসেন (৩২) নামের এক ব্যক্তিকে আটক করা হয়।
মেহেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে মাদকবিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবে মেহেরপুরের বন্দর পিটিআই মোড়ে অবস্থান করছিল। এ সময় একটি ইজিবাইক তল্লাশি চালিয়ে ০৬ গ্রাম হেরোইন ও নগদ ০৪ হাজার টাকাসহ মেহেরপুর সদর উপজেলার হরিরামপুর গ্রামের আফতাব আলীর ছেলে ইসরাফিলকে ব্যবহৃত ইজিবাইকসহ আটক করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মেহেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক বিদ্যুৎ বিহারী নাথ বলেন যে, মেহেরপুর সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর ৩৬(১) এর ৮(খ) ও ২৬(১) ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে।
তিনি আরও জানান যে, মেহেরপুর জেলাকে মাদকমুক্ত করতে মেহেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর দিনরাত ২৪ ঘণ্টা পরিশ্রম করে যাচ্ছেন এবং তিনি বলেন আমাদের কিছু সীমাবদ্ধতা রয়েছে। আমরা যখন অভিযানে যাই, আমরা শুনতে পাই আসামিদের কাছে অস্ত্র থাকে কিন্তু আমাদের সদস্যরা নিরস্ত্র হয়ে অভিযান পরিচালনা করে। তাতে আমাদের জীবনের ঝুঁকি থাকে। মেহেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যে গাড়িটি ছিল সে গাড়িটি স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংযুক্ত করা হয়েছে। গাড়ি না থাকায় আমরা বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করতে পারছি না। বিষয়টি সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করছি।
এমএসএম / এমএসএম
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ