কুমিল্লা দক্ষিন জেলা যুবদলের বিক্ষোভ মিছিল
অন্তর্বর্তীকালীন সরকারের নির্লিপ্ততায় সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে উদ্বেগ জানিয়ে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কুমিল্লা দক্ষিন জেলা যুবদলের বিক্ষোভ মিছিল।বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকেলে কান্দিরপাড় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ঈদগাহ মোড় থেকে হাজার হাজার নেতাকর্মীদের অংশগ্রহণে বিক্ষোভ মিছিল টি জিলা স্কুল রোড হয়ে কান্দিরপাড় হয়ে পূবালী চত্তর এসে শেষ হয়েছে।
এই সময় বক্তারা তাদের বক্তব্যে বলেন, বিগত ১৭ বছর ধরে যুবদল ফ্যাসিস্ট সরকারের হামলার শিকার ও গুম-খুনের মুখোমুখি হচ্ছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আমরা শত প্রতিকূলতার মধ্যেও যেভাবে যুবদলকে শক্তিশালী রেখেছি ভবিষ্যতেও আমরা আরও শক্তিশালী করবো।
দলের শক্তিতে দৃঢ় আস্থা প্রকাশ করে বলেন যে যুবদল কঠোরভাবে যেকোনো ষড়যন্ত্র অপচেস্টার প্রতিহত করবে। রাজপথে এগিয়ে সামগ্রিক গণতন্ত্র রক্ষা ও দলের অধিকার প্রতিষ্ঠা করা হবে।
উক্ত বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দিয়ে উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা যুবদল এর আহবায়ক আনোয়ারুল হক,সিনিয়র যুগ্ম আহব্বায়ক খলিলুর রহমান বিপ্লব, সদস্য সচিব ফরিদ উদ্দিন শিবলু সহ দক্ষিণ জেলা যুবদলের বিভিন্ন উপজেলা থেকে আগত বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা।
এমএসএম / এমএসএম
বড়লেখায় পৌর মার্কেটের ছাদ ধসে আহত ৩, ভবন পরিত্যক্ত ঘোষণার দাবি
নাচোলে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন
উলিপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত
রৌমারীতে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালন
বাগেরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালন
নিয়ামতপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, শ্রেষ্ঠ সমবায় সমিতিকে সম্মাননা প্রদান
তাড়াশে জাতীয় সমবায় দিবস পালিত
চাঁদপুরে ছিনতাইয়ের ঘটনায় ৩ জন গ্রেপ্তার, ১৮ ভরি স্বর্ণ উদ্ধার
জয়পুরহাটে ডিসির অপসারণ দাবিতে ছাত্রদলের ৭২ ঘণ্টার আলটিমেটাম
টুঙ্গিপাড়ায় নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস পালিত
সুবর্ণচরে জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা
ভূরুঙ্গামারীতে ব্যবসায়ী হত্যাচেষ্টা ও ছিনতাইয়ে গ্রেপ্তার ২
পোমরা চেক স্টেশনে অনিয়মের মহোৎসব, নেপথ্যে এসিএফ দেলোয়ার
Link Copied