গাজীপুরে বিএনপির মৌন মিছিল
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে গাজীপুরে মহানগর ও জেলা বিএনপির উদ্যোগে পৃথক মৌন মিছিল হয়েছে। শুক্রবার বিকেল চারটায় গাজীপুর মহানগরীর শিববাড়ি মোড় থেকে মৌন মিছিল শুরু করে ধান গবেষণা ইনস্টিটিউট সামনে পুনরায় শিববাড়ি মোড়ে এসে শেষ হয়। শত শত নেতাকর্মীর অংশ গ্রহণে মৌন মিছিলে নেতৃত্ব দেন মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকার।
মৌন মিছিল পূর্ব শিববাড়ি মোড়ে আয়োজিত পথসভায় সভাপতিত্ব করেন মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকার। এ সময় বিএনপির সিনিয়র নেতৃবৃন্দের মধ্যে আরও উপস্থিত ছিলেন, আহমেদ আলী রুশদি, এড. শহীদুজ্জামান, এড. সিদ্দিকুর রহমান, এড. মেহেদী হাসান এলিস, এড. আব্দুস সালাম, আ ফ ম মোফাজ্জল হোসেন চেয়ারম্যান, সাবেক কাউন্সিলর হান্নান মিয়া হান্নু, প্রভাষক বশির আহমেদ, সুরুজ আহমেদ, জয়নাল আবেদীন তালুকদার, হুমায়ুন কবির রাজু, এড. সাইফুল ইসলাম মোল্লা, সাংবাদিক দেলোয়ার হোসেন, মহিলা দলের নেত্রী আনোয়ারা বেগম, মহানগর যুবদলের মাহমুদুল হাসান রাজু, স্বেচ্ছাসেবক দলের শাহাদাত হোসেন শাহীন, ছাত্রদলের রূহানুজ্জামান শুকুর, কৃষকদলের আতাউর রহমান, রোকনুজ্জামান উজ্জল প্রমুখ।
অপরদিকে, শুক্রবার বিকেলে গাজীপুর জেলা বিএনপি উদ্যোগে জেলা বিএনপির কার্যালয় থেকে আরেকটি মৌন মিছিল অনুষ্ঠিত হয়েছে। এতে নেতৃত্ব দেন গাজীপুর জেলা বিএনপির আহবায়ক ফজলুল হক মিলন। মৌন মিছিলটি গাজীপুর মহানগরীর রাজবাড়ী সড়ক প্রদক্ষিণ শেষে বিএনপি কার্যালয়ে শেষ হয়।
মৌন মিছিল পূর্ব এক আলোচনা সভায় সভাপতিত্ব করেন ফজলুল হক মিলন।
এ সময় বক্তব্য রাখেন, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক প্রফেসর ডা: রফিকুল ইসলাম বাচ্চু, সদস্য সচিব ব্যারিস্টার ইসরাক আহমেদ চৌধুরী, স্বেচ্চাসেবক দলের হাসিবুর রহমান মুন্না, যুবদলের আতাউর রহমান মোল্লা, মহিলা দলের জান্নাতুল ফেরদৌসি, ছাত্রদলের ইয়াসিন প্রমুখ।
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে জাতীয়তাবাদী ওলামা দল গাজীপুর জেলা বিএনপি কার্যালয়ে আলোচনা ও দোয়া মাহফিল আয়োজন করে। এতে জেলা ওলামা দলের আহবায়ক হাফেজ ইব্রাহিম ও সদস্য সচিব হাফেজ খোকন বিশ্বাসসহ ওলামা দলের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ গ্রহণ করেন।
এমএসএম / এমএসএম
ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার
এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ
মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
Link Copied