টাঙ্গাইলে জেলা নাগরিক অধিকার সুরক্ষা কমিটির সভা অনুষ্ঠিত
টাঙ্গাইলে জেলা নাগরিক অধিকার সুরক্ষা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। শহরের করোনেশন ড্রামাটিক ক্লাবে ১৭ জুলাই সন্ধ্যায় এ সভা অনুষ্ঠিত হয়। এ কমিটির প্রধান উপদেষ্টা মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক কবি বুলবুল খান মাহবুব। সভায় সর্বসম্মতিক্রমে সভাপতি মনোনীত হন টাঙ্গাইল জেলা বিএনপির প্রতিষ্ঠাকালীন সভাপতি বীর মুক্তিযোদ্ধা হামিদুল হক মোহন, সাধারণ সম্পাদক মনোনীত হন অভিনেতা ও সাংবাদিক ঐক্যজোট কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার নূর মোহাম্মদ রাজ্য। এটি একটি স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন বা প্ল্যাটফর্ম, যার উদ্দেশ্য সাধারণ জনগণের নাগরিক অধিকার রক্ষা, সচেতনতা বৃদ্ধি, সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা ও পরিবেশ, প্রাণ প্রকৃতির ভারসাম্য রক্ষা করা।
এ সভায় বক্তারা বলেন নাগরিক অধিকার, মত প্রকাশের অধিকার, ধর্মীয় ও সাংস্কৃতিক স্বাধীনতা রক্ষা করা, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা, মানবাধিকার লঙ্ঘনের ঘটনা তুলে ধরে প্রতিকার চাওয়া, আইনি সহায়তা, মানুষের অধিকার বিষয়ে সচেতনতা সৃষ্টি করাই আমাদের লক্ষ্য।
এ সময় আলোচনায় অংশ নেয় টাঙ্গাইলের বুদ্ধিজীবী, কবি-সাহিত্যিক, সাংস্কৃতিক ও নানা পর্যায়ের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ। অনুষ্ঠান শেষে সভাপতি ও সাধারণ সম্পাদকের সাথে কমিটির সদস্যরা ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন।
এমএসএম / এমএসএম
বাগেরহাটে ব্র্যাকের উদ্যোগে বিশ্ব দৃষ্টি দিবস উযযাপন, বিনামুল্যে আই ক্যাম্প পরিচলনা
পাঁচবিবিতে অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও অসহায় ব্যক্তিকে হুইল চেয়ার বিতরণ
পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান ও লিফলেট বিতরণ
কৃষকের জমি দখল করে মাছ চাষের অভিযোগ
নড়াইলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিজারের
রূপগঞ্জে ফরটিস গ্রুপের বিরুদ্ধে জমি দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন
ধামরাইয়ে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান
কুড়িগ্রামে সিএনজি চলাচলের অনুমতির দাবিতে চালকদের সড়ক অবরোধ
গজারিয়ায় শারদীয় দূর্গাপূজা২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুুতিমুলক সভা
পেকুয়ায় শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা
গোদাগাড়ীতে জলবায়ু ও পরিবেশ সুরক্ষায় সিএসও’র ষান্মাসিক সভা অনুষ্ঠিত
মান্দায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
Link Copied