ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

ওমরাহ পালন করতে গেলেন ৭ ক্রিকেটার


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৬-৯-২০২১ দুপুর ৪:৩২

নিউজিল্যান্ডের বিপক্ষে সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি সিরিজ ৩-২ ব্যবধানে জিতেছে বাংলাদেশ। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে যা ছিল বাংলাদেশ দলের শেষ সিরিজ। বর্তমানে ছুটিতে আছে টাইগাররা। আর এই ছুটিতে পবিত্র ওমরাহ পালন করতে গেলেন আফিফ-সোহান-তাসকিনসহ ৭ ক্রিকেটার।

বৃহস্পতিবার দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে সৌদি আরবের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন তারা। সাত ক্রিকেটারের মধ্যে টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য বাংলাদেশ দলের ঘোষিত পাঁচ সদস্যও রয়েছেন।

তারা হলেন- ফাস্ট বোলার তাসকিন আহমেদ, উইকেট রক্ষক ও ব্যাটসম্যান নুরুল হাসান সোহান, বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন, ফিনিসার খ্যাঁত আফিফ হোসেন ধ্রুব এবং নাঈম শেখ। এছাড়া তাদের সাথে আরো গিয়েছেন স্পিনার তাইজুল ইসলাম ও জাকির হাসান। এদিকে তাসকিনের সঙ্গে গিয়েছেন তাঁর বাবা আব্দুর রশিদ।

এই সাত ক্রিকেটার ওমরাহ শেষ করে দেশে ফিরবেন আগামী ২১ সেপ্টেম্বর। দেশে ফিরেই এক সপ্তাহের বেশি ছুটি কাটানোর সুযোগ পাবেন তাসকিন-সোহানরা। এরপর ছুটি কাটিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের দলের সঙ্গে যোগ দেবেন। এদিকে বিশ্বকাপের কন্ডিশনিং ক্যাম্প করতে আগামী ৪ অক্টোবর ওমান যাওয়ার কথা রয়েছে বাংলাদেশের।

প্রীতি / প্রীতি

মার্টিনেজের চোয়ালে অস্ত্রোপচার, চোট নিয়ে যে বার্তা দিলেন

অস্ট্রেলিয়ায় দ্রুততম ফিফটির পর ম্যাকগার্কের সেঞ্চুরি

মেসির হঠাৎ স্পেন সফর নিয়ে আলোচনা, মুখ খুললেন মায়ামির কোচ

প্রথমবার আইপিএলে কোচের দায়িত্বে চামিন্দা ভাস

বছরের শেষ দুই ম্যাচের প্রতিপক্ষ ও সূচি চূড়ান্ত করল আর্জেন্টিনা

ওয়ানডেতে বাংলাদেশের সাম্প্রতিক দুর্দশা ও আলিসকে নিয়ে যে বার্তা লিটনের

মোহামেডান ও কিংসের সহজ জয়

১৯ চার, ৮ ছক্কায় শেবাগপুত্রের ব্যাটিং তাণ্ডব

মাঠে যখন খেলছিলেন, ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের বাড়িতে চলছিল চোরের তাণ্ডব

জাতীয় দলে ফেরার অপেক্ষায় থাকা জাহানারাকে যে শর্ত দিলো বিসিবি!

এল ক্লাসিকোর আগে বড় ধাক্কা খেলো রিয়াল, ৪ ম্যাচ নিষিদ্ধ ভিনিসিয়ুস

রিশাদকে বিগ ব্যাশ থেকে সুখবর দিলো হোবার্ট হারিকেন্স

মেসির অ্যাসিস্টে ডি পলের গোল, প্লে-অফে ইন্টার মায়ামি