ঢাকা বুধবার, ২৪ জুন, ২০২৬

তাড়াশে জানাজা অনুষ্ঠানে মোবাইল চুরির হিড়িক: অর্ধশতাধিক ফোন চুরি


তাড়াশ প্রতিনিধি photo তাড়াশ প্রতিনিধি
প্রকাশিত: ১৯-৭-২০২৫ দুপুর ১:২৫

সিরাজগঞ্জের তাড়াশে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা এবং সিরাজগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল মান্নান তালুকদারের নামাজে জানাজা অনুষ্ঠানে অর্ধশতাধিক মোবাইল ফোন চুরি হয়েছে। আজ শনিবার সকাল ১০টায় তাড়াশ ডিগ্রি কলেজ মাঠে অনুষ্ঠিত এই জানাজায় হাজার হাজার মানুষের উপস্থিতির মধ্যে সংঘবদ্ধ চোর চক্রের সদস্যরা এই ঘটনা ঘটিয়েছে। তাৎক্ষণিক এই ঘটনায় উপস্থিত মানুষের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়। অনেক ভুক্তভোগীকে বলতে শোনা যায়, "চোরে না শোনে ধর্মের কাহিনী।"

চোর চক্রের সদস্যরা, যাদের মধ্যে মুনসুর রহমান, আতিক, ইউনুস আলী, আলাউদ্দিন, আজাদ, শরিফুল ইসলাম, আহাদ, আরিফ, আব্দুল্লাহ, হায়দার আলী, আবুল কালাম প্রমুখ ছিলেন, অর্ধশতাধিক মুসল্লির পকেট থেকে স্মার্ট মোবাইল ফোন চুরি করে। ফোন হারানো আজাদ নামের এক ব্যক্তি বলেন, "আমি যখন কফিনে পুষ্পস্তবক অর্পণ করি তখনই অনুভব করি আমার পাঞ্জাবির পকেট থেকে কেউ একজন ফোন বের করে নিলেন। কিন্তু প্রচন্ড ভিড়ের কারণে চোর ধরতে পারিনি। পরে জেনেছি শুধু আমারটাই নয়, জানাজায় আসা ৫০ থেকে ৬০ জন মুসল্লির স্মার্ট মোবাইল ফোন চুরি গেছে।"

এ প্রসঙ্গে তাড়াশ থানার ওসি জিয়াউর রহমান বলেন, "যে ব্যক্তিগণ ফোন হারিয়েছেন তারা প্রয়োজনীয় কাগজপত্রসহ সাধারণ ডায়েরি করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।"

এমএসএম / এমএসএম

শিক্ষার্থীদের যৌন হেনস্থার অভিযোগ: সপ্তাহ ধরে পলাতক প্রধান শিক্ষক

দুর্নীতিমুক্ত হাটিকুমরুল ইউনিয়ন গড়তে চান চেয়ারম্যান পদপ্রার্থী উজ্জ্বল

ভাত না খেয়ে ১৩ বছরে কিশোর বাঁধন

বড়লেখায় জাতীয় ভিটামিন 'এ প্লাস' ক্যাম্পেইনে টিকা পাবে ৩২ হাজার শিশু

বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ উপলক্ষে সন্দ্বীপে র‍্যালি, আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

গ্রেপ্তারের একদিন পর কারাগারে সাতকানিয়ার এক যুবলীগ নেতার মৃত্যু

পেকুয়ায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

নগরকান্দার তালমা ইউনিয়ন পরিষদে উন্মুক্ত বাজেট ঘোষণা

টাঙ্গাইলের কৃষক কবির হোসেনের দাফন সম্পন্ন

পেকুয়ায় স্বপ্নসারথি কিশোরীদের স্বাবলম্বী করতে ব্র্যাকের উদ্যোগে বিনামূল্যে হাঁস-মুরগি বিতরণ ও প্রশিক্ষণ

পত্নীতলায় অযোগ্য পণ্য ধংস করলো কাস্টমস

রাতের আঁধারে ধোপাজান নদীর বালি-পাথর লুট, পুলিশের অভিযানে ট্রলি-ট্রাকসহ আটক ২

প্রবাসীদের নিয়ে মানবিক ও স্বেচ্ছাসেবী সংঘটন "নয় বাড়ীয়া ফোরাম"র নতুন কমিটি ঘোষণা