জুলাই সনদ ঘোষণার দাবিতে লাকসামে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের বিক্ষোভ মিছিল
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটি ঘোষিত 'জুলাই জাগরণ ও স্বৈরাচার প্রতিরোধ দিবস' উপলক্ষে গত শুক্রবার (১৮ জুলাই) বিকেলে লাকসাম মডেল মসজিদ থেকে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। জুলাই যোদ্ধাদের ওপর সন্ত্রাসী হামলা, চলমান খুন, ধর্ষণ ও চাঁদাবাজদের বিচার, জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবার পুনর্বাসন ও আহতদের চিকিৎসা প্রদান, দ্রুত 'জুলাই সনদ' ঘোষণা এবং পি.আর পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে এই মিছিলটি লাকসাম পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কে বাইপাসে এসে শেষ হয়।
বিক্ষোভ মিছিল সমাবেশে জেলা সভাপতি সালাহুদ্দীন শিহাবের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মুহাম্মাদ এনায়েতুল্লাহর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় আলিয়া মাদরাসা সম্পাদক রমীদ আহমাদ রায়হান। তিনি তার বক্তব্যে বলেন, "স্বৈরাচার পতনের পর আমরা আশা করছিলাম জুলাইয়ের চেতনাকে ধারণ করে অন্তর্বর্তীকালীন সরকার দেশ গঠন করবে। কিন্তু সরকার এখনও পর্যন্ত জুলাইয়ের চাহিদা পূরণ করতে পারেনি। এখনও পর্যন্ত সরকার জুলাই সনদ ঘোষণা করেনি। আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হয়েছে। আমরা সরকারকে জুলাইয়ের চেতনাকে ধারণ করে দ্রুত জুলাই সনদ ঘোষণা সহ যাবতীয় বিষয় সমাধান করার আহ্বান জানাই।" তিনি আরও বলেন, "সরকার দেশে নতুন করে জঙ্গি নাটক শুরু করেছে। প্রখ্যাত আলেমেদ্বীন মুফতি রেজাউল করিম আবরার সহ তরুণ তিন আলেমের বিরুদ্ধে জঙ্গি মামলা করেছে। আমরা সরকারকে জঙ্গিবাদের নামে নতুন কোনো ষড়যন্ত্রে লিপ্ত না হওয়ার আহ্বান জানাই।"
এতে আরও বক্তব্য রাখেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কুমিল্লা জেলা দক্ষিণ শাখার সাধারণ সম্পাদক মুহাম্মাদ জিল্লুর রহমান, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কুমিল্লা জেলা দক্ষিণ শাখার সহ-সভাপতি মুহাম্মাদ নূরে আলম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন লাকসাম উপজেলা শাখার সদস্য সচিব আবদুল কাইয়ুম রিফাত। এতে আরও উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কুমিল্লা জেলা দক্ষিণ শাখার সদ্য সাবেক সভাপতি মুহাম্মাদ শাহাদাত হোসাইন, সদ্য সাবেক সাধারণ সম্পাদক ফরহাদ হোসাইনসহ জেলা ও থানা নেতৃবৃন্দ।
এমএসএম / এমএসএম
ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার
এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ