ঢাকা বুধবার, ১ জুলাই, ২০২৬

তিনবার ব্যালন ডি’অরজয়ী তারকার বাসা থেকে ২০ পুরস্কার চুরি


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৯-৭-২০২৫ দুপুর ২:৮

উয়েফার সাবেক সভাপতি ও তিনবারের ব্যালন ডি’অর জেতা কিংবদন্তি মিশেল প্লাতিনির বাসায় চুরির ঘটনা ঘটেছে। এতে ২০টি ট্রফি ও মেডেল খোয়া যাওয়ার কথা জানিয়েছেন ফ্রান্সের হয়ে ১৯৮৪ ইউরোজয়ী এই অ্যাটাকিং মিডফিল্ডার। মার্শেইয়ের পূর্বাঞ্চলে অবস্থিত শহর কাসিসে এই ঘটনা ঘটে।

এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ফরাসি সংবাদমাধ্যম লেকিপে। তারা বলছে, শুক্রবার ভোর সাড়ে ৫টায় বুচেস-ডু-রোন এলাকায় অবস্থিত প্লাতিনির বাসায় চুরি হয়েছে। ওই সময় সাবেক এই ফরাসি তারকার অন্তত ২০টি মেডেল ও ট্রফি খোয়া যায়। তিনবারের ব্যালনজয়ী এই তারকা তখন আওয়াজ শুনতে পান বাগানের দিক থেকে। পরে এগিয়ে বাসায় চুরির বিষয়টি বুঝতে পারেন।

ফ্রান্সের রেডিও আরটিএল প্রথম এই খবর প্রকাশ করে। তারা জানিয়েছে, আওয়াজ শুনে কী হচ্ছে দেখতে এগিয়ে যান প্লাতিনি। তখন তিনি কালো হুডি ও পোশাক পরা একজনকে দেখতে পান জানালার পাশে। তাকে দেখে লোকটি তড়িৎ গতিতে পালিয়ে গেলে প্লাতিনি বাসায় অনুপ্রবেশের আলামত টের পান। বাগানের ছাউনির কিছু অংশ ভেঙে নিচে পড়ে ছিল। যেখানে ক্যারিয়ারের উল্লেখযোগ্য কিছু অর্জন প্রদর্শনীতে রেখেছিলেন তিনি।

মেডেল ও ট্রফি চুরির ঘটনা পরবর্তীতে আইনশৃঙ্খলা বাহিনীকে জানানো হয়েছে। মার্শেই প্রসিকিউটর অফিস জানায়, মিশেল প্লাতিনির বাসায় চুরির ঘটনায় তদন্ত কার্যক্রম শুরু হয়েছে। ক্ষয়ক্ষতি ও সন্দেহভাজনকে সনাক্ত করতে দায়িত্ব দেওয়া হয়েছে অঁবজেনে ব্রিগেডকে। এর আগে ইউরোপীয় ফুটবলের সর্বোচ্চ সংস্থা উয়েফায় ২০০৭ থেকে ২০১৬ পর্যন্ত সভাপতি পদে ছিলেন প্লাতিনি। পরে তার বিরুদ্ধে সাবেক ফিফা সভাপতি সেপ ব্ল্যাটারসহ আর্থিক কেলেঙ্কারিতে জড়ানোর অভিযোগ ওঠে। মার্চে সেই মামলায় খালাস পান প্লাতিনি।

ফ্রান্স জাতীয় দলের জার্সিতে ৭২ ম্যাচে ৪১ গোল করা প্লাতিনি ইউরো জিতেছেন ১৯৮৪ সালে। এ ছাড়া জুভেন্তাসের হয়ে জিতেছেন ইউরোপিয়ান কাপ (বর্তমানে চ্যাম্পিয়ন্স লিগ)। ব্যক্তিগত তিনবার (১৯৮৩, ১৯৮৪, ১৯৮৫) জিতেছেন ব্যালন ডি’অর।

এমএসএম / এমএসএম

অতিরিক্ত সময়ের গোলে জাপানকে হারিয়ে শেষ ষোলোয় ব্রাজিল

৩ দিনেই জিম্বাবুয়ের বিপক্ষে ইনিংস ব্যবধানে হারল বাংলাদেশ

নকআউট ম্যাচে নামার আগে সুখবর পেল আর্জেন্টিনা

ম্যাচের মোড় বদল-জাপানিজদের সান্ত্বনা, হৃদয় জিতলেন আনচেলত্তি

টাইব্রেকারে মিসের মহড়া, ডাচদের বিদায় করল মরক্কো

জার্মানির বিদায়ে স্বস্তিতে ব্রাজিল

আনচেলত্তির ব্রাজিলের আসল পরীক্ষা আজ

বিশ্বকাপের মহারণ আজ: ব্রাজিল বনাম জাপান, কার হাসি ফুটবে শেষ পর্যন্ত?

জিম্বাবুয়ের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ, হৃদয়-অমিতের অভিষেক

গ্রুপ পর্ব শেষ, নক আউটে উঠলো কারা

মেসির রেকর্ড গোলে নকআউটের আগে শতভাগ জয় আর্জেন্টিনার

বিশ্বরেকর্ড করলেন লিওনেল মেসি

অনলাইনে যেভাবে দেখবেন আর্জেন্টিনা-জর্ডানের ম্যাচ