ঢাকা বুধবার, ২৬ আগস্ট, ২০২৬

ফিরেছেন প্রসূনের বাবা, কোথায় ছিলেন বলছেন না


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২০-৭-২০২৫ দুপুর ১১:৫০

দিনভর থানা, হাসপাতাল, রেলস্টেশনসহ নানান জায়গায় খোঁজাখুঁজি করা হয় অভিনেত্রী প্রসূন আজাদের বাবাকে। অবশেষে গতকাল সন্ধ্যায় জানা যায়, তার বাবা বাসায় ফিরেছেন। তবে তার কী হয়েছিল, কোথায় গিয়েছিলেন কিছুই জানাননি পরিবারকে।
প্রসূন আজাদ সাংবাদিকদের বলেন, ‘সারা দিন আব্বুকে খুঁজেছি। তার চিন্তায় পরিবার ও আত্মীয়স্বজন সবাই ভীষণ অস্থির হয়ে ছিল। বাবা ফিরে এসেছে, এখন স্বস্তি লাগছে। কিন্তু আব্বুর কী হয়েছিল, কোথায় গিয়েছিলেন, জানতে চাইলে কিছুই বলেননি। আমরাও বেশি চাপ দিইনি। হয়তো পরে সব বলবেন। আব্বুকে ফিরে পেয়েছি, এতেই শুকরিয়া।’
গত (১৮ জুলাই) শুক্রবার বিকেল থেকে নিখোঁজ ছিলেন অভিনেত্রী প্রসূনের বাবা। ফেসবুকে সে ঘটনা জানিয়েছিলেন তিনি। গতকাল শনিবার বেলা সাড়ে ১১টার দিকে ফেসবুকে তিনি লেখেন, ‘আমার আব্বুকে কেউ রাস্তায় বা হাসপাতালে বা যেকোনো জায়গায় দেখলে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। গতকাল বিকেল চারটা থেকে এখন পর্যন্ত কোনো খবর পাওয়া যায়নি।’
প্রসূনের বাবা একজন অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা। তার নাম আজাদ হোসেন। তার পরিবারের কাছে জানতে চাওয়া হয়, তার বাবার সঙ্গে কি কারও বিরোধ আছে? প্রসূন আজাদ বলেন, ‘আমার আব্বুর কারও সঙ্গে কোনো বিরোধ নেই। বরং তার সঙ্গে সবার খুব ভালো সম্পর্ক। তিনি ভীষণ প্রাণখোলা মানুষ। আড্ডা দিতে ভালোবাসেন। আমার পরোপকারী আব্বু গেল কোরবানিতেও একজন অসহায় মানুষকে নিজের টাকা দিয়ে ঘর বানিয়ে দিয়েছেন। এটা বলছি এই কারণে যে, সে বরাবরই খুবই পরোপকারী একজন মানুষ।’
প্রসূন আজাদ ২০১২ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টারের প্রথম রানারআপ হয়ে শোবিজে যাত্রা শুরু করেন। এরপর একাধিক নাটকে ও কিছু সিনেমায় অভিনয় করেছেন। পরে হঠাৎ অভিনয় থেকে নিজেকে সরিয়ে নেন। সর্বশেষ গত বছর তার অভিনীত ‘পদ্মাপুরাণ’ সিনেমা মুক্তি পায়। দুই সন্তানের মা প্রসূন এখন সংসারে মনোযোগ দিয়েছেন।

 

Aminur / Aminur

অহনাকে নায়িকা বানাতে বাসায় গিয়েছিলেন মান্না, অতঃপর…

২৩ বছর পর আসছে সেই রোম্যান্টিক সিনেমার সিক্যুয়েল

শাড়ি উপহার পেয়ে বিপাকে দীপা খন্দকার, সাহায্য চাইলেন তানজিন তিশার

‘জরিনা’ চরিত্রে অভিনয়ের পর অশালীন প্রস্তাবে অতিষ্ঠ অভিনেত্রী

শনিবার ঢাকার মঞ্চে গাইবেন প্রীতম হাসান

থালাপতি বিজয়ের প্রতি মুগ্ধ অভিনেতা যশ

‘সোশ্যাল মিডিয়ায় ঢুকলে মনে হয় ক্রাইম পেট্রোল দেখছি’

হঠাৎ করে কনসার্ট বন্ধ হচ্ছে এটি বলা যাবে না: ন্যান্‌সি

নতুন রূপে আসছে ‘কোক স্টুডিও পাকিস্তান’

মডেলের সঙ্গে প্রেম ভেঙেছে ইশানের, ‘ধুরন্ধর’ অভিনেত্রীকে নিয়ে প্রশ্ন

২৩ বছর পর আবারও একসঙ্গে কেট-ম্যাথিউ, ফিরছে ‘হাউ টু লুজ আ গাই’!

শেষ অধ্যায়ে বিজয় সালগাঁওকর, ফিরছেন অজয়

বিতর্কের মধ্যে প্রেমের মুহূর্ত সামনে আনলেন কৃতি